নিজস্ব প্রতিবেদক
গাইবান্ধার গোবিন্দগঞ্জে র্যাব-১৩ এর অভিযানে ৫৯৫ পিস ইয়াবা এবং নগদ ৭২,০০০/- টাকাসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার
বাংলাদেশ আমার অহংকার'- এই মূলমন্ত্রকে বুকে ধারণ করে এলিট ফোর্স র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে সর্বাত্মক অভিযান পরিচালনা করে আসছে। মাদকমুক্ত সমাজ গড়তে র্যাবের প্রতিটি সদস্য সর্বোচ্চ আন্তরিকতা এবং পেশাদারিত্বের সাথে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
এরই ধারাবাহিকতায় ০৭/০৪/২০২৬ তারিখ র্যাব-১৩ এর সিপিসি-৩, গাইবান্ধা ক্যাম্প এবং সিপিসি-১, দিনাজপুর ক্যাম্পের যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানাধীন দিনাজপুর হতে ঢাকাগামী মহাসড়কে ঢাকাগামী নাবিল পরিবহণের একটি বাসে অভিযান পরিচালনা করে ধৃত আসামিদের দেহ তল্লাশী করে তাদের পরিহিত প্যান্টের ডান পকেট হতে ০২ (দুই) টি নীল রংয়ের এয়ার টাইট পলিপ্যাকেটের মধ্যে রক্ষিত ৫৯৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদকদ্রব্য বিক্রয়ের নগদ ৭২,০০০/- টাকা জব্দসহ ০২ জন মাদক ব্যবসায়ী ০১। মোঃ মহারাজ মীর(৪৫), পিতা- মোঃ সুলতান মীর, মাতা- মোছাঃ মনোয়ারা বেগম, সাং আরুয়া সোনাগাঁও, ডাকঘর- হাট পুটিয়াখালী, থানা- রাজাপুর, জেলা- ঝালকাঠি এবং ০২। মোঃ সাহাদত হোসেন (৩৬), পিতা- মোঃ সামসুল আলম, মাতা-সিাহিদা বেগম, সাং মাসিমপুর,ডাকঘর-শিকদারহাট,থানা-কোতয়ালী,জেলা- দিনাজপুর'দেরকে গ্রেফতার করতে সক্ষম হয়।
প্রাথমিকভাবে জানা যায় যে, দীর্ঘদিন ধরে ধৃত আসামিগণ অজ্ঞাতনামা ব্যক্তিদের নিকট হতে অবৈধ মাদকদ্রব্য ক্রয় করে গাইবান্ধা ও দিনাজপুরসহ দেশের বিভিন্ন জায়গায় সুকৌশলে এবং অভিনব কায়দায় মাদক ব্যবসায়ীদের নিকট বিক্রয় ও সরবরাহ করে আসছে।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিগণের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক ধৃত আসামি ও জব্দকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।