রোয়াংছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি বসতঘর পুড়ে ছাই

আপলোড সময় : ০৭-০৪-২০২৬ ০১:০৬:৩০ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-০৪-২০২৬ ০১:০৬:৩০ অপরাহ্ন

রোয়াংছড়ি প্রতিনিধি:
বান্দরবানের রোয়াংছড়ি অগ্নিকাণ্ডে ৩টি বসত ঘর পুড়ে গেছে। সোমবার রাত সাড়ে ৮টার দিকে তাইম্রংছরা পাড়ায় এঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (৬ এপ্রিল ২৬) রোয়াংছড়ি উপজেলা ১নং রোয়াংছড়ি ইউনিয়নে ১নং ওয়ার্ড তাইম্রং ছারা এলাকার রাত সাড়ে ৮টা দিকে প্রীতিময় তঞ্চঙ্গ্যা ঘর থেকে আগুনে সূত্রপাত হয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

তবে কোন হতাহতে খবর পাওয়া যায়নি। অগ্নিকান্ডের ঘটনাস্থলে গিয়ে উপজেলা প্রবেশ মুখে গেটের নিচে ফায়ার সার্ভিস গাড়ি ঢুকতে না পেরে ঘটনাস্থলে পৌঁছাতে দেরী হয়েছে বলে জানা গেছে। প্রায় অধাঘন্টার পর ফায়ার সার্ভিস গাড়ি পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয় স্থানীয়দের। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমান জানা যায়নি।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা হলেন প্রীতিময় তঞ্চঙ্গ্যা, সুভাস তঞ্চঙ্গ্যা ও বিনিময় তঞ্চঙ্গ্যা। এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে আইনশৃঙ্খলার বাহিনী ও পুলিশ লোক ঘটনাস্থলে পরিদর্শন করেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]