খুলনার চাঞ্চল্যকর যুবদল নেতা মুরাদ খাঁ হত্যা মামলার পলাতক আসামি বাকা মাসুদকে (৩৪) গ্রেফতার করেছে র‌্যাব-৬।

আপলোড সময় : ০৬-০৪-২০২৬ ১১:৩৯:১৫ অপরাহ্ন , আপডেট সময় : ০৬-০৪-২০২৬ ১১:৪১:১৯ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক


খুলনার চাঞ্চল্যকর যুবদল নেতা মুরাদ খাঁ হত্যা মামলার পলাতক আসামি বাকা মাসুদকে (৩৪) গ্রেফতার করেছে র‌্যাব-৬।
 
 র‍্যাব ফোর্সেস নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভূক্ত আসামিদের গ্রেফতার, অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক কারবারি গ্রেফতার এবং বিভিন্ন চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণের মতো অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় আনয়নের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
 
 এরই ধারাবাহিকতায় অদ্য ০৬/০৪/২০২৬ তারিখ বিকাল ১৬.০৫ ঘটিকার সময় র‌্যাব-০৬, সিপিএসসি, সিপিসি-২ এবং ভাটিয়াপাড়া ক্যাম্পের যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মাগুরা জেলার মোহাম্মদপুর থানাধীন ঝামা সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকা হতে চাঞ্চল্যকর মিরাদ খাঁ হত্যা মামলার এজাহার নামীয় আসামি বাকা মাসুদ (৩৪), পিতা: বাকা মিয়া, সাং-সেনহাটি, থানা-দিঘলিয়া, জেলা: খুলনাকে গ্রেফতার করে। 
 
 এজাহার বিশ্লেষণে দেখা যায় যে, মামলার ভিকটিম মুরাদ খাঁ (৪২) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল এর স্থানীয় নেতা। গত ১৮/০২/২০২৬ ইং তারিখ সকাল ১১.০০ ঘটিকার সময় দিঘলিয়া থানাধীন উপজেলা চত্বরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভিকটিমের সঙ্গে দিঘলিয়া থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মেহেদী হাসান ওরফে সাজ্জাদ হোসেন ও  তার সঙ্গে থাকা লোকদের মধ্যে কথা কাটাকাটি এবং ধাক্কা-ধাক্কি হয়।

উক্ত ঘটনার জের ধরে গত ২৭/০২/২০২৬ তারিখ বিকাল ১৭.২০ ঘটিকার সময় ভিকটিম মুরাদ খাঁ পথের বাজার থেকে জুতা কেনার উদ্দেশ্যে বকশি বাড়ী সংলগ্ন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) এর সামনে লোটোর দোকানের সামনে পৌঁছা মাত্র ধৃত আসামি ১। বাকা মাসুদ (৩৪), পিতা: বাকা মিয়া, সাং-সেনহাটি, থানা-দিঘলিয়া, জেলা-খুলনাসহ এজাহার নামীয় ১১ জন ও অজ্ঞাতনামা আরো ১২/১৩ জন আসামি পূর্ব পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র-শস্ত্র, লোহার রড ও মারাত্মক অস্ত্রসস্ত্র নিয়ে ভিকটিম মুরাদ খাঁ এর পথরোধ করে তাকে হত্যার উদ্দেশ্যে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর রক্তাক্ত জখম করে পালিয়ে যায়।


 স্থানীয় লোকজন ভিকটিম মুরাদ খাঁকে দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসিলে কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। ভিকটিম মুরাদ খাঁ ঐ দিনই সন্ধ্যা ১৮.২০ ঘটিকার সময় উক্ত হাসপাতালে চিকিৎসাধীন থাকাবস্থায় মৃত্যুবরণ করেন। উক্ত ঘটনায় ভিকটিমের স্ত্রী জান্নাতুল মাওয়া(৩০) বাদী হয়ে ধৃত আসামিসহ অন্যান্য আসামিদের বিরুদ্ধে দিঘলিয়া থানায় এজাহার দায়ের করেন।
 
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিকে খুলানা জেলার রূপসা থানায় হস্তান্তর করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]