বোয়ালখালী প্রশাসনের আয়োজনে আন্ত: স্কুল ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

আপলোড সময় : ০৬-০৪-২০২৬ ০৮:৩০:৩৬ অপরাহ্ন , আপডেট সময় : ০৬-০৪-২০২৬ ০৮:৩০:৩৬ অপরাহ্ন

এম মনির চৌধুরী রানা 

বোয়ালখালীতে আন্ত: স্কুল ফুটবল টুর্ণামেন্ট (অনুর্ধ-১৭) শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার(৬ এপ্রিল) বিকালে উপজেলা প্রশাসনের আয়োজিত গোমদন্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে টুর্ণামেন্টের শুভ উদ্বোধন করেন চট্টগ্রাম জেলা প্রশাসক মো: জাহিদুল ইসলাম মিয়া। 

উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান ফারুক এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার ভূমি কানিজ ফাতেমা, ডা. জাফরিন জাহেদ জিতি, সালমা ইসলাম,  আজিজুল হক চেয়ারম্যান, শওকত আলম শওকত, হাজি ইসহাক চৌধুরী, হামিদুল হক মান্নান চেয়ারম্যান, মেহেদী হাসান সুজন, প্রেসক্লাবের সভাপতি সিরাজুল ইসলামসহ বিভিন্ন দপ্তর ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানগণ উপস্থিত। 
টুর্ণামেন্টে স্কুল পর্যায়ে ৩২টি দল অংশগ্রহণ করেন। 

উদ্বোধনী খেলায়  কধুরখীল ইউনাইটেড মুসলিম উচ্চ বিদ্যালয়ের সাথে সারোয়াতলী ইব্রাহীম নুর মোহাম্মদ  উচ্চ বিদ্যালয় প্রতিন্দ্বন্দীতা করে ট্রাইবেগারে  কধুরখীল ইউনাইটেড মুসলিম উচ্চ বিদ্যালয় বিজয়ী হয়। 
খেলা পরিচালনা করেন, জেলা রেফারি হেলাল উদ্দিন টিপু, মো: ইব্রাহীম, প্রদীপ কুমার বড়ুয়া

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]