নিজস্ব প্রতিবেদক
ইরানের শরিফ বিশ্ববিদ্যালয়ে ‘বাঙ্কার-বাস্টার’ বোমা হামলার ঘটনায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়েছে ইরান। দেশটির প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স -এ দেওয়া এক পোস্টে বলেন, ‘শরিফ বিশ্ববিদ্যালয়ে বাঙ্কার-বাস্টার বোমা হামলা ট্রাম্পের উন্মাদনা ও অজ্ঞতার প্রতীক।
তিনি আরো বলেন, তিনি (ট্রাম্প) বুঝতে ব্যর্থ হয়েছেন যে ইরানের জ্ঞান কোনো কংক্রিটের ভেতরে বন্দী নয়, যে বোমা মেরে ধ্বংস করা যাবে। আমাদের প্রকৃত শক্তি আমাদের অধ্যাপক ও মেধাবীদের ইচ্ছাশক্তিতে নিহিত।
স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষিত প্রকৌশলী আরেফ বলেন, ইতিহাসে কোনো বর্বরতাই ইরানের জনগণের কাছ থেকে বিজ্ঞানকে ছিনিয়ে নিতে পারেনি। “বিজ্ঞান আমাদের আত্মায় প্রোথিত, এই দুর্গ কখনো ভেঙে পড়বে না,” যোগ করেন তিনি।
তবে সোমবার ভোরে সংঘটিত এ হামলার বিষয়ে এখনো পর্যন্ত যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, তেহরানের শারিফ বিশ্ববিদ্যালয়কে বৈজ্ঞানিক অগ্রগতিতে ভূমিকার কারণে প্রায়ই যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি)-এর সঙ্গে তুলনা করা হয়। অতীতে ইরানের পারমাণবিক কর্মসূচির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে এই বিশ্ববিদ্যালয়ের কয়েকজন অধ্যাপক নিহত হয়েছেন বলে জানা যায়।