ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য কায়িক পরিশ্রম করতে হবে

আপলোড সময় : ০৬-০৪-২০২৬ ০৪:১৬:৩৩ অপরাহ্ন , আপডেট সময় : ০৬-০৪-২০২৬ ০৪:১৬:৩৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
কুষ্টিয়া জেলা ডায়াবেটিস সমিতির সদস্য এবং বাংলাদেশ হার্ট রিসার্চ অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সদস্য নিলুফার খানম অ্যানির স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে শহরের কুষ্টিয়া জেলা ডায়াবেটিস সমিতির প্রাঙ্গণে আয়োজিত স্মরণসভায় সভাপতিত্ব করেন প্রফেসর ডা. এস আর খান।
 

সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ডায়াবেটিস সমিতির চেয়ারম্যান এবং স্বাস্থ্য সংস্কার কমিশনের সাবেক চেয়ারম্যান জাতীয় অধ্যাপক ডা. এ কে আজাদ খান। সমিতির সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান টরলিনের সূচনা বক্তব্যের মধ্যদিয়ে অনুষ্ঠান শুরু হয়। প্রধান বক্তা ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব ইঞ্জিনিয়ার মো. জাকির হোসেন সরকার। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ডায়াবেটিস সমিতির জাতীয় কাউন্সিলের সদস্য সৈয়দ রেজওয়ানুল কবির। অনুষ্ঠানটি আয়োজনে ছিলেন কুষ্টিয়া জেলা ডায়াবেটিস সমিতি, মজিবুর রহমান মেমোরিয়াল হাসপাতাল। সহযোগিতায় ছিলেন বাংলাদেশ হার্ট রিসার্চ অ্যাসোসিয়েশন।
 

এ কে আজাদ খান বলেন, ডায়াবেটিসের ক্ষেত্রে মানুষের সতর্ক থাকা প্রয়োজন তারা যেন কায়িক পরিশ্রমটা ঠিক রাখেন, মুটিয়ে না যান।


উল্লেখ্য, নিলুফার খানম অ্যানি গত ২৫ ফেব্রুয়ারি আমেরিকার বোস্টনে বেথ ইসরাইল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৬২ বছর বয়সে ইন্তেকাল করেন।


স্মরণসভায় আরো বক্তব্য রাখেন নিলুফার খানম অ্যানির স্বামী বাংলাদেশ ডায়াবেটিস সমিতি বাডাসের জাতীয় কাউন্সিলের সদস্য এবং বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতির জাতীয় নির্বাহী পরিষদের সদস্য মতিউর রহমান লাল্টু প্রমুখ।


সভা সঞ্চালনায় ছিলেন কবি ও লেখক কনক চৌধুরী। এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতির কোষাধ্যক্ষ দৈনিক ইত্তেফাকের সাংবাদিক আব্দুল বাসেত আকন, সিনিয়র সাংবাদিক মো. খাইরুল ইসলাম শাহীন, রাকিবুর রহমান, কাজী শহীদুল আলম, দৈনিক আমার দেশ পত্রিকার সিনিয়র স্পোর্টস রিপোর্টার মোহাম্মদ মাসুক মিয়াসহ প্রমুখ।


 

 
 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]