নিজস্ব প্রতিবেদক
২০১৫ সালের ২৩ ফেব্রুয়ারি গুম কর নির্যাতনের ঘটনায় ফ্যাসিস্ট শেখ হাসিনাসহ জড়িতদের বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন যুবদল নেতা মশিউর রহমান মামুন।
সোমবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিটরের কার্যালয়ে তিনি এই অভিযোগ দেন।
এরপর ট্রাইব্যুনাল প্রাঙ্গণে প্রেস ব্রিফিংয়ে তিনি জানান, ২০১৫ সালের ২৩ ফেব্রুয়ারি আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তাকে গুম করা হয়। একটানা ৬ মাস তার উপর নির্মম নির্যাতনের পর তাকে ডিবি হেফাজতে নেয়া হয় । নির্যাতনে তিনি পঙ্গুত্ব বরণ করেন। ওই সময় আইনশৃঙ্খলা বাহিনীর গুম সংশ্লিষ্ট শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধেও তার অভিযোগ রয়েছে বলেও জানান যুক্তরাজ্য প্রবাসী মশিউর রহমান মামুন।
দায়ের করা অভিযোগ খতিয়ে দেখে যথাযথ আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে প্রসিকিউশন।
এর আগে মামুনের গুম ও নির্যাতনের বিষয়ে বিস্তারিত প্রতিবেদন করে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি।