ওয়েস্টার্ন ওয়ালে ১০০ জনকে নামাজের অনুমতি ইসরাইলের আদালতের

আপলোড সময় : ০৬-০৪-২০২৬ ০২:০১:২০ অপরাহ্ন , আপডেট সময় : ০৬-০৪-২০২৬ ০২:০১:২০ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
জেরুজালেমের ওয়েস্টার্ন ওয়ালে সর্বোচ্চ ১০০ জনকে প্রার্থনার অনুমতি দিয়েছে ইসরাইলের সুপ্রিম কোর্ট। রোববার দেওয়া এক রায়ে এই সংখ্যা নির্ধারণ করা হয়। যুদ্ধ শুরুর পর এতদিন সেখানে ৫০ জনের সীমা ছিল।


একটি এনজিওর আবেদনের প্রেক্ষিতে আদালত জানায়, ‘ওয়েস্টার্ন ওয়াল প্লাজায় প্রার্থনার জন্য অনুমোদিত মানুষের সংখ্যা ৫০ থেকে বাড়িয়ে ১০০ করা হলো।’ রায় অবিলম্বে কার্যকর হবে। জেরুজালেম থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।

 
বিচারকরা পবিত্র স্থানগুলোর নিরাপত্তা নীতির বিষয়ে ব্যাখ্যা দিতে ৭ এপ্রিল পর্যন্ত সময় দিয়েছেন রাষ্ট্রকে।

 
২৮ ফেব্রুয়ারি থেকে ইরানে যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলা শুরুর পর পুরনো শহরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পূর্ব জেরুজালেমের সংলগ্ন এই এলাকায় ইহুদি, খ্রিস্টান ও মুসলমানদের জন্য পবিত্র স্থানগুলোর অবস্থিত।

 
নিরাপত্তা উদ্বেগের কারণে কর্তৃপক্ষ বিশ্বখ্যাত পবিত্র স্থানগুলোতে প্রবেশ নিষিদ্ধ করে। এর মধ্যে রয়েছে ওয়েস্টার্ন ওয়াল, আল-আকসা মসজিদ এবং চার্চ অব দ্য হোলি সেপালখার।

 
যুদ্ধকালীন নিরাপত্তা নির্দেশনায় ইসরাইলে ৫০ জনের বেশি মানুষের জমায়েত নিষিদ্ধ রয়েছে। দেশটি প্রতিদিন ইরান ও লেবাননের হিজবুল্লাহর ছোড়া ক্ষেপণাস্ত্র ও রকেট হামলার মুখে রয়েছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]