‎রামগঞ্জে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

আপলোড সময় : ০৬-০৪-২০২৬ ০১:০১:৩৮ অপরাহ্ন , আপডেট সময় : ০৬-০৪-২০২৬ ০১:০১:৩৮ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
লক্ষ্মীপুরের রামগঞ্জে রুপা আক্তার (৩১) নামে এক প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে রামগঞ্জ থানা পুলিশ।

‎ঘটনাটি ঘটেছে আজ সোমবার ৬ এপ্রিল উপজেলার ৫নং চন্ডিপুর ইউনিয়নের পশ্চিম মাছিমপুর গ্রামের মোজাফফর আলী হাজী বাড়িতে।

‎নিহত গৃহবধূর স্বামী প্রবাসী আলমগীর বর্তমানে কাতারে অবস্থান করছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, তাদের সংসারে ১২ বছর ও ৩ বছর বয়সের দুটি কন্যাসন্তান রয়েছে।

‎স্থানীয় বাসিন্দারা জানান, প্রবাসী স্বামী আলমগীরের সঙ্গে কথা কাটাকাটি করে রাতের কোনো এক সময়ে ঘরের আড়ার সঙ্গে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।

‎এ বিষয়ে রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ ফিরোজ উদ্দীন চৌধুরী জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। তবে কী কারণে আত্মহত্যা করেছে তা জানা যায়নি। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]