নিজস্ব প্রতিবেদক
র্যাব-৯ এর অভিযানে মৌলভীবাজারের কমলগঞ্জ থেকে কিশোরী অপহরণ
মামলার প্রধান আসামি ‘ইকরাম মিয়া’ ১২ ঘন্টার মধ্যে গ্রেফতার ও
ভিকটিম উদ্ধার
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন
থেকেই বিভিন্ন ধরনের নৃশংস ও ঘৃণ্যতম অপরাধ বিশেষ করে মাদক উদ্ধার, হত্যা মামলা, সন্ত্রাসী,
চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার ও ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধীদের গ্রেফতারে
অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এছাড়াও যে কোন ধরনের সহিংসতা প্রতিরোধে র্যাবের
প্রতিটি সদস্য প্রতিজ্ঞাবদ্ধ হয়ে জনসাধারণের জন্য একটি নিরাপদ বাসযোগ্য সমাজ তথা দেশ
বিনির্মাণে নিরলস ভাবে কাজ করে যা”েছ।
ঘটনার বিবরণে জানা যায় যে, ভিকটিম মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানাধীন নছরতপুর
এলাকার বাসিন্দা। ০১নং বিবাদী ইকরাম মিয়া ভিকটিমের বড় বোনের দেবর হয়। ০১নং বিবাদী
দীর্ঘদিন যাবত ভিকটিমকে প্রেমের প্রস্তাব দিলে ভিকটিম তার প্রেমের প্রস্তাব প্রত্যাখান
করায় সে ক্ষিপ্ত হয়ে ভিকটিমকে অপহরণ করার হুমকি প্রদান করে। এরই জের ধরে ঘটনার দিন গত
০৪/০৪/২০২৬ খ্রি. তারিখ আনুমানিক রাত ২০.৩০ ঘটিকার সময় ভিকটিম বাড়ির সামনে
পুকুরে হাত পা ধৌত করার জন্য গেলে পূর্ব হতে ওঁৎ পেতে থাকা ০১নং বিবাদী ০২নং বিবাদী
জুয়েল মিয়ার সহযোগিতায় ভিকটিমের মুখ চেপে ধরে জোরপূর্বক ব্যাটারী চালিত
অটোরিক্সায় উঠিয়ে অজ্ঞাত ¯’ানে অপহরণ করে নিয়ে যায়। ভিকটিমকে অপহরণ করে নিয়ে যাওয়ার
সময় ¯’ানীয় লোকজন দেখতে পেয়ে তার পরিবারকে জানায়। পরবর্তীতে ভিকটিমের পরিবারের
লোকজন ভিকটিমকে বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করলেও কোথাও খুঁজে পায়নি।\\
ভিকটিমের পরিবার ধারণা করেন যে, বিবাদীদ্বয় পরস্পর যোগসাজসে পূর্ব পরিকল্পিতভাবে
ভিকটিমকে অপহরণ করে অজ্ঞাত ¯’ানে নিয়ে গেছে। উক্ত ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে
মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। এরই প্রেক্ষিতে আসামিদের
আইনের আওতায় আনতে র্যাব-৯ এই ঘটনার ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার
করে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-২, শ্রীমঙ্গল,
মৌলভীবাজারের একটি আভিযানিক দল অদ্য ০৫ এপ্রিল ২০২৬ খ্রি. তারিখ আনুমানিক রাত
০৩.৩০ ঘটিকার সময় মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানাধীন হবিগঞ্জ বাসষ্ট্যান্ড এলাকায়
অভিযান পরিচালনা করে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানার মামলা নং ০৬, তারিখ-০৫/০৪/২০২৬
খ্রি., ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী/২০২৫) এর ৭/৩০; এর মূলে
মৌলভীবাজারের কমলগঞ্জ থেকে কিশোরী অপহরণ মামলার এজাহারনামীয় ০১নং পলাতক আসামিকে
গ্রেফতার এবং ভিকটিমকে উদ্ধার করতে সক্ষম হয়। গ্রেফতারক...ত আসামি- ইকরাম মিয়া (১৯),
পিতা- মোঃ চকই মিয়া, সাং- নছরতপুর, থানা- কমলগঞ্জ, জেলা- মৌলভীবাজার।
। পরবর্তী আইনি ব্যব¯’া গ্রহণের লক্ষ্যে গ্রেফতারক...ত আসামি ও উদ্ধারক...ত ভিকটিমকে
সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও দেশের আইন-শৃঙ্খলা পরি¯ি’তি স্বাভাবিক রাখতে
র্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।