স্পিকারের সহধর্মিণীর দোয়া মাহফিলে অংশ নিলেন প্রধানমন্ত্রী

আপলোড সময় : ০৫-০৪-২০২৬ ০৮:৪৫:১৬ অপরাহ্ন , আপডেট সময় : ০৫-০৪-২০২৬ ০৮:৪৫:১৬ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের সহধর্মিণী দিলারা হাফিজের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিলে অংশ নিয়েছেন বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান।

 
বোবার (৫ এপ্রিল) বাদ মাগরিব জাতীয় সংসদ ভবনের মসজিদে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।


এর আগে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দিলারা হাফিজ।

উল্লেখ্য, দিলারা হাফিজ গত শনিবার স্থানীয় সময় দুপুর ১টা ২৯ মিনিটে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্বামী, এক ছেলে, এক মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]