উদ্ধার অভিযান চলাকালে সংঘর্ষে জড়ান মার্কিন ও ইরানের সেনারা

আপলোড সময় : ০৫-০৪-২০২৬ ০৫:০৫:২৬ অপরাহ্ন , আপডেট সময় : ০৫-০৪-২০২৬ ০৫:০৫:২৬ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
ইরানে গুলিতে ভূপাতিত মার্কিন এফ-১৫ যুদ্ধবিমানের দ্বিতীয় ক্রু'কে উদ্ধারে পরিচালিত তল্লাশি অভিযান চলাকালে ইরানের সেনাদের সঙ্গে মার্কিন বাহিনীর সংঘর্ষ হয় বলে জানতে পেরেছে বিবিসি।

 
ওই ক্রু’কে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে রোববার জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি গোলাগুলিতে নন, বরং বিমান ভূপাতিত হওয়ার সময় আহত হন বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে।


তল্লাশি অভিযানে ডজনেরও বেশি যুদ্ধবিমান অংশ নিয়েছিল বলে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে অভিযানে মার্কিন সেনাদের কেউ হতাহত হননি বলে দাবি করেছেন ট্রাম্প।

তবে ইরান বলছে, মার্কিন ক্রু’র সন্ধান পেতে তল্লাশি চালানোর সময় একটি মার্কিন ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে।

এছাড়া গত শুক্রবারের ভিডিও ফুটেজে দেখা গেছে, কয়েকজন ব্যক্তি যুক্তরাষ্ট্রের ‘ব্ল্যাক হক’ হেলিকপ্টার লক্ষ্য করে গুলি চালাচ্ছেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]