জাতীয় সংসদে বৈঠক করেছেন বিরোধীদলীয় এমপিরা

আপলোড সময় : ০৫-০৪-২০২৬ ০৪:৪০:৫৮ অপরাহ্ন , আপডেট সময় : ০৫-০৪-২০২৬ ০৪:৪০:৫৮ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
অধিবেশন শুরুর আগে জাতীয় সংসদে বৈঠক করেছেন বিরোধীদলীয় সংসদ সদস্যরা।

 
রোববার দুপুর আড়াইটায় জাতীয় সংসদ ভবনের পশ্চিম ব্লকের ৯ম তলায় বিরোধীদলীয় সভাকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়।


বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে চলমান অধিবেশনে বিরোধীদলের ভূমিকা সহ নানা বিষয়ে আলোচনা এবং সংশ্লিষ্ট সংসদ সদস্যদের দিক নির্দেশনা প্রদান করা হয়।

পরে বেলা সাড়ে তিনটায় শুরু হওয়া সংসদ অধিবেশনে যোগ দেন তারা।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]