জয়পুরহাট চিনিকলে তিন দফার দাবিতে শ্রমিক-কর্মচারীদের বিক্ষোভ

আপলোড সময় : ০৫-০৪-২০২৬ ০৩:৫৩:৪৬ অপরাহ্ন , আপডেট সময় : ০৫-০৪-২০২৬ ০৩:৫৩:৪৬ অপরাহ্ন
জয়পুরহাট প্রতিনিধিঃ 
স্থায়ী পদে মৌসুমী জনবলকে সমন্বয়, মজুরি কমিশনের শ্রমিকদের ১৫ শতাংশ বিশেষ সুবিধা প্রদান এবং সাশ্রয় নীতির অজুহাতে বন্ধ থাকা আর্থিক সুবিধা চালুর দাবিতে জয়পুরহাটে ফটক সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। 

রোববার (৫ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় জয়পুরহাট চিনিকলের (জচিক) অস্থায়ী ইউনিয়ন ভবন কার্যালয়ে জচিক শ্রমিক-কর্মচারী ইউনিয়নের উদ্যোগে,এ কর্মসূচি পালিত হয়। দাবি আদায় না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন শ্রমিক নেতারা। 

জচিক শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি আলী আকতারের সভাপতিত্বে ফটক সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য, দেন বাংলাদেশ চিনিশিল্প করপোরেশন শ্রমিক-কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক জায়েদ হোসেন, জয়পুরহাট চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সহ-সভাপতি মিজানুর রহমান, সহ-সাধারণ সম্পাদক আব্দুল হান্নান ও প্রচার সম্পাদক আনিসুর রহমান ও কার্যকরী সদস্য সোহেল রানা।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]