নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রীর স্বাস্থ্য উপদেষ্টা জিয়াউদ্দিন হায়দার বলেছেন, শিশুদের মধ্যে হামের সংক্রমণ দ্রুত বাড়তে থাকায় জরুরি ভিত্তিতে এই টিকাদান কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সব শিশুকে টিকার আওতায় আনার পরিকল্পনা সরকারের রয়েছে।
রোববার সকালে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দুধলমৌ টিকাদান কেন্দ্রে শিশুদের হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচির উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রীর স্বাস্থ্য উপদেষ্টা জিয়াউদ্দিন হায়দার বলেন, ‘দেশের সব শিশুকে টিকার আওতায় আনতে পারলে আমরা নিরাপদ থাকব। আমাদের দেশের শিশুরা সুস্থ ও নিরাপদ থাকবে। আমরা দায়িত্ব নিয়ে কাজ শুরু করেছি। ইনশাআল্লাহ টিকার কোনো রকম ঘাটতি হবে না। টিকাদান কর্মসূচিতে বিশ্বের কয়েকটি স্বাস্থ্য সংস্থা আমাদের সহযোগিতা করছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন, স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক শ্যামল চন্দ্র মন্ডল, জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সুমি আক্তার।
এছাড়া উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন জোমাদ্দার, উপজেলা বিএনপির সদস্যসচিব কামরুজ্জামান মিজান, সাবেক সহসভাপতি মিজানুর রহমান চুন্নু প্রমুখ।