লেবানন-সিরিয়া সীমান্ত ক্রসিংয়ে হামলা চালানো হবে : ইসরাইল

আপলোড সময় : ০৫-০৪-২০২৬ ১২:১৬:২৭ অপরাহ্ন , আপডেট সময় : ০৫-০৪-২০২৬ ১২:১৬:২৭ অপরাহ্ন
 
নিজস্ব প্রতিবেদক
ইসরাইলি সামরিক বাহিনী শনিবার জানিয়েছে, তারা সিরিয়া ও লেবাননের মধ্যকার প্রধান ক্রসিংয়ের নিকটবর্তী একটি এলাকায় হামলা চালাবে। তারা স্থানীয় বাসিন্দাদের অবিলম্বে এলাকা ছাড়ার জন্য সতর্ক করেছে। লেবাননের বিভিন্ন স্থানে তাদের আক্রমণ অব্যাহত রয়েছে। খবর বার্তা সংস্থা এএফপির।

গত ২ মার্চ হিজবুল্লাহ তার সমর্থক ইরানের পক্ষে মধ্যপ্রাচ্যের যুদ্ধে যোগ দেওয়ার পর থেকে ইসরাইল লেবাননজুড়ে হামলা চালিয়ে আসছে এবং দক্ষিণে স্থল অভিযান শুরু করেছে।

সেনাবাহিনীর আরবি ভাষার মুখপাত্র আভিচাই আদরাই বলেন, ‘হিজবুল্লাহ কর্তৃক সামরিক উদ্দেশ্যে মাসনা ক্রসিং ব্যবহার এবং যুদ্ধ সরঞ্জাম চোরাচালানের কারণে (ইসরাইলি সেনাবাহিনী) শিগ্‌গিরই ওই ক্রসিংয়ে হামলা চালানোর পরিকল্পনা করছে। তিনি এলাকায় থাকা জনগণকে দ্রুত নিরাপদ স্থানে চলে যাওয়ার আহ্বান জানান।

মাসনা সীমান্ত ক্রসিংয়ের এক লেবানিজ নিরাপত্তা সূত্র এএফপিকে জানিয়েছে, ‘ইসরাইলি হুমকির পরিপ্রেক্ষিতে তারা বর্তমানে ক্রসিংটি খালি করে দিচ্ছে।’


সিরিয়ার জেনারেল অথরিটি ফর বর্ডারস অ্যান্ড কাস্টমসের জনসংযোগ পরিচালক মাজেন আলুশ বলেছেন, সিরীয় অংশে জদেইদেত ইয়াবুস নামে পরিচিত এই সীমান্ত ক্রসিং ‘শুধু বেসামরিক ব্যবহারের জন্য এবং কোনো সামরিক উদ্দেশ্যে ব্যবহৃত হয় না।’

আলুশ আরও বলেন যে, ‘প্রচলিত সতর্কবার্তার পরিপ্রেক্ষিতে এবং যাত্রীদের নিরাপত্তার কথা ভেবে যেকোনো সম্ভাব্য ঝুঁকি কমে না আসা পর্যন্ত ক্রসিং দিয়ে যান চলাচল সাময়িকভাবে স্থগিত থাকবে।’


ক্রসিংটির সিরীয় অংশে থাকা এএফপির একজন সাংবাদিক আজ রোববার ভোরে জানান, সেখানে মাত্র কয়েকজন প্রহরী ছাড়া জায়গাটি জনশূন্য রয়েছে।

 
মাসনা হলো লেবানন ও সিরিয়ার মধ্যে প্রধান ক্রসিং, যা উভয় দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ এবং লেবাননের জন্য এই অঞ্চলের বাকি অংশের সাথে যোগাযোগের একটি প্রধান স্থল প্রবেশদ্বার।


হিজবুল্লাহর সঙ্গে পূর্ববর্তী যুদ্ধের সময় ইসরাইল ২০২৪ সালের অক্টোবরে এই ক্রসিংয়ে হামলা চালিয়েছিল।

পরের মাসে যুদ্ধবিরতির পর লেবানন ও সিরিয়ার কর্তৃপক্ষ মেরামতের কাজ শুরু না করা পর্যন্ত সীমান্ত ক্রসিংটি বন্ধ ছিল

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]