সলঙ্গায় ভুট্টার বাম্পার ফলন,কৃষকের মুখে হাসি

আপলোড সময় : ০৫-০৪-২০২৬ ১০:০৮:৫৯ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৫-০৪-২০২৬ ১০:০৮:৫৯ পূর্বাহ্ন
মোঃ আখতার হোসেন হিরন, স্টাফ রিপোর্টার : সিরাজগঞ্জের সলঙ্গায় এ বছর ভুট্টার বাম্পার ফলনে কৃষকদের মুখে হাসি ফুটেছে। কম খরচে অধিক লাভ হওয়ায় দিন দিন ভুট্টা চাষের প্রতি ঝুঁকে পড়ছেন কৃষকরা। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়,গত বছর ৭৮০ হেক্টর জমিতে ভুট্টার আবাদ হলেও চলতি মৌসুমে তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৮০০ হেক্টরে। উপজেলা জুড়ে এ আবাদ বিস্তৃত হয়েছে। এবার কৃষকরা হাইব্রিড জাতের সুপার সাইন ২৭৬০, যুবরাজ,কাবেরী,কমান্ড ৯৯৯ ও প্রেসিডেন্ট জাতের ভুট্টা চাষ করেছেন। কৃষি অফিসের পক্ষ থেকে নিয়মিত পরামর্শ ও উদ্বুদ্ধ করার ফলে রায়গঞ্জের সলঙ্গায় ধুবিল,নলকা,ঘুড়কা ইউনিয়নের চাষিরা আরও আগ্রহী হচ্ছেন। স্থানীয় কৃষক আব্দুর রহিম জানান,তারা প্রায় এক বিঘা জমিতে ভুট্টা চাষ করেছেন। ফলন ভালো হওয়ায় তারা সন্তুষ্ট। নিজেরা এবং দুইজন শ্রমিক নিয়ে ভুট্টা সংগ্রহ করছেন। কৃষকরা জানান,বর্তমানে বাজারে প্রতি মণ ভুট্টা ১১০০ থেকে ১২০০ টাকায় বিক্রি হচ্ছে। প্রতি বিঘায় গড়ে ৩০ থেকে ৩৫ মণ ফলন পাওয়া যাচ্ছে। ভুট্টার আরেকটি বড় সুবিধা হলো,এর কোনো অংশই “অপচয় হয় না”গাছ জ্বালানি হিসেবেও ব্যবহার করা যায়। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোমিনুল ইসলাম বলেন,ভুট্টা একটি লাভজনক ফসল। এটি গোখাদ্য,মানুষের খাদ্য এবং বিভিন্ন প্রক্রিয়াজাত খাদ্য তৈরিতে ব্যবহৃত হয়। কৃষকদের সব সময় কারিগরি প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হচ্ছে। সব মিলিয়ে অনুকূল আবহাওয়া ও কৃষি বিভাগের সহযোগিতায় সলঙ্গায় ভুট্টার বাম্পার ফলন কৃষকদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে সহায়ক ভূমিকা রাখছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]