​মতলব উত্তর প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন

আপলোড সময় : ০৪-০৪-২০২৬ ০৯:৩২:৩৫ অপরাহ্ন , আপডেট সময় : ০৪-০৪-২০২৬ ০৯:৩২:৩৫ অপরাহ্ন

 
নিজস্ব প্রতিবেদক
  
চাঁদপুরের মতলব উত্তর প্রেসক্লাবের ১২ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। 

শনিবার বিকেলে মতলব উত্তর প্রেসক্লাব মিলনায়তনে সহ-সভাপতি জহিরুল হাসান মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় উপস্থিত সদস্যের সম্মতিতে এ সিদ্ধান্ত হয়। 

এতে আহ্বায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন মাহবুব আলম লাভলু, সদস্য সচিব মনিরুল ইসলাম মনির, সদস্য শামসুজ্জামান ডলার, শহিদুল ইসলাম খোকন, জহিরুল হাসান মিন্টু, নূরে আলম নুরী, কামরুল হাসান রাব্বি, প্রসেনজিৎ চন্দ্র বিমল, দৌলত হোসেন আবির, মোঃ নাঈম মিয়াজী, ইসমত বাহার ও রেদোয়ান খান রাজন।

এছাড়া নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। এতে প্রধান নির্বাচন কমিশনার নূর মোহাম্মদ খান, নির্বাচন কমিশন হুমায়ূন কবির ও রিটার্নিং কর্মকর্তা সাইদুর রহমান শিবলু।

আহ্বায়ক কমিটি নির্বাচন পরিচালনা কমিটির মাধ্যমে আগামী ২৪ এপ্রিল এর মধ্যে প্রেসক্লাবের কার্যকারী কমিটির নির্বাচনের ব্যবস্থা করবেন বলেও সিদ্ধান্ত নেওয়া হয়।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]