৪০ ব্যক্তিকে স্বাবলম্বী করতে সিআরপি ও মেটলাইফ ফাউন্ডেশনের সহায়তা প্রদান

আপলোড সময় : ০৪-০৪-২০২৬ ০৪:৫২:১৬ অপরাহ্ন , আপডেট সময় : ০৪-০৪-২০২৬ ০৪:৫২:১৬ অপরাহ্ন
 
নিজস্ব প্রতিবেদক
সম্প্রতি সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অফ দ্য প্যারালাইজড (সিআরপি) এবং মেটলাইফ ফাউন্ডেশন যৌথভাবে ৪০ জন বিশেষভাবে সক্ষম ব্যক্তিকে তাদের নিজস্ব ক্ষুদ্র ব্যবসা শুরু করার জন্য প্রশিক্ষণ, সার্টিফিকেশন এবং সহায়তা প্রদান করেছে।

এই উদ্যোগটি ২০২৫ সালে চালু হওয়া ‘জাগরণ’ কর্মসূচির অংশ।

‘জাগরণ’ কর্মসূচি অংশগ্রহণকারীদের কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন, ইলেকট্রনিকস ও মোবাইল ফোন সার্ভিসিং, এবং পোশাক তৈরি ও টেইলরিং বিষয়ে প্রশিক্ষণ প্রদান করে। পাশাপাশি, প্রয়োজনীয় সহায়তা প্রদানের মাধ্যমে এই কর্মসূচি প্রশিক্ষণ এবং বাস্তব জীবনে অংশগ্রহণের মধ্যকার ব্যবধান কমিয়ে সহনশীল ও টেকসই জীবিকা অর্জনে কার্যকর ভূমিকা রাখছে।

আগামী কয়েক মাসে আরও ১১০ জন অংশগ্রহণকারী একই ধরনের প্রশিক্ষণ এবং সহায়তা পাবেন। প্রশিক্ষণ, প্রয়োজনীয় সহায়তা এবং দক্ষতা উন্নয়নের মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক সুযোগ বৃদ্ধি এবং শক্তিশালী কমিউনিটি গড়ে তুলতে মেটলাইফ ফাউন্ডেশনের লক্ষ্যকে এই উদ্যোগ প্রতিফলিত করছে।

প্রশিক্ষণকালীন সময়ে সিআরপি সম্পূর্ণ অন্তর্ভুক্তিমূলক ও সুগম পরিবেশে অংশগ্রহণকারীদের বিনামূল্যে চিকিৎসা ও থেরাপি সেবা প্রদান করে থাকে। এই সহায়তা মেটলাইফ ফাউন্ডেশনের কমিউনিটিকে সহায়তা করার অঙ্গীকার এবং স্বনামধন্য প্রতিষ্ঠানসমূহের সাথে সমাজে দীর্ঘ মেয়াদি প্রভাব তৈরির প্রতিশ্রুতির সাথে সামঞ্জস্যপূর্ণ।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]