​র‌্যাব-৯ এর অভিযানে হবিগঞ্জ থেকে ৩১০০ পিস ইয়াবাসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপলোড সময় : ০৪-০৪-২০২৬ ০৪:১৯:৪৬ অপরাহ্ন , আপডেট সময় : ০৪-০৪-২০২৬ ০৪:১৯:৪৬ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক​


র‌্যাব-৯ এর অভিযানে হবিগঞ্জ থেকে ৩১০০ পিস ইয়াবাসহ ০১ জন

মাদক ব্যবসায়ী গ্রেফতার


। র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের
সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের নৃশংস ও ঘৃণ্যতম অপরাধ বিশেষ করে মাদক উদ্ধার, হত্যা
মামলা, সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার ও ছিনতাইকারীসহ বিভিন্ন
অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এছাড়াও যে কোন ধরনের
সহিংসতা প্রতিরোধে র‌্যাবের প্রতিটি সদস্য প্রতিজ্ঞাবদ্ধ হয়ে জনসাধারণের জন্য একটি
নিরাপদ বাসযোগ্য সমাজ তথা দেশ বিনির্মাণে নিরলসভাবে কাজ করে যা”েছ।


 এরই ধারাবাহিকতায় র‌্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জের একটি
আভিযানিক দল হবিগঞ্জ জেলার সদর মডেল থানাধীন জেলখানা মোড়ে অব¯’ানকালে গত
০৩/০৪/২০২৬ খ্রি. তারিখ আনুমানিক বিকাল ১৬.২০ ঘটিকার সময় গোপন সূত্রে জানতে
পারে যে, হবিগঞ্জ জেলার মাধবপুর থানা এলাকা হতে একজন মাদক ব্যবসায়ী যাত্রীবাহী
বাসযোগে মাদকদ্রব্য নিয়ে হবিগঞ্জ শহরের দিকে যা”েছ। উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাবের
আভিযানিক দলটি আনুমানিক বিকাল ১৬.৩৫ ঘটিকার সময় হবিগঞ্জ জেলার সদর মডেল
থানাধীন নিজামপুর ইউনিয়নের অর্ন্তগত বাইপাস পয়েন্টে চেকপোষ্ট ¯’াপন করে।\\


চেকপোষ্ট পরিচালনাকালীন একটি যাত্রীবাহী বাস সিগন্যাল দিয়ে থামালে ড্রাইভারের
পিছনের সিটে বসা একজন মহিলা সু-কৌশলে গাড়ী থেকে নেমে পালানোর চেষ্টাকালে
তাকে আটক করা হয়। আটকক...ত মহিলাকে ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদ করলে তিনি জানান
যে, তার হেফাজতে মাদকদ্রব্য ইয়াবা রয়েছে। পরবর্তীতে মহিলা পুলিশ দ্বারা তার দেহ তল্লাশী
করে তার পরিহিত কাপড়ের ভেতর থেকে কালো রংয়ের বায়ুরোধক পলি জিপারের মধ্য হতে ১৫টি
প্যাকেট থেকে ৩১০০ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারক...ত ব্যক্তি-
মোছাঃ মুনজরা খাতুন (৬০), স্বামী- মোঃ আমির হোসেন, সাং- আজমপুর, থানা-
আখাউড়া, জেলা- ব্রাহ্মণবাড়িয়া

গ্রেফতারক...ত ব্যক্তি জিজ্ঞাসাবাদে জানান যে, তিনি হবিগঞ্জ জেলার বিভিন্ন এলাকা
থেকে মাদকদ্রব্য ইয়াবা সংগ্রহ পূর্বক ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিলেন।
 পরবর্তী আইনগত ব্যব¯’া গ্রহণের লক্ষ্যে গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ
আইন, ২০১৮ খ্রি. এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক গ্রেফতারক...ত ব্যক্তি ও জব্দক...ত
আলামত হবিগঞ্জ জেলার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে
জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত
রয়েছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]