​নেত্রকোনায় খাল পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন

আপলোড সময় : ০৪-০৪-২০২৬ ০৩:২০:১৪ অপরাহ্ন , আপডেট সময় : ০৪-০৪-২০২৬ ০৩:২০:১৪ অপরাহ্ন

স্টাফ রিপোর্টারঃ

সাপ্তাহিক পরিচ্ছন্নতা কর্মসূচির অংশ হিসেবে নেত্রকোনা সদরে খাল পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (৪ এপ্রিল ২০২৬) সকালে জেলখানা মেইন রোড থেকে আবু আব্বাস মেইন রোড পর্যন্ত খাল পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন করেন নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মোঃ আনোয়ারুল হক।

উদ্বোধনকালে তিনি বলেন, পরিকল্পিত নগরায়ণ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম অত্যন্ত জরুরি। জলাবদ্ধতা নিরসন, মশা ও রোগবালাই নিয়ন্ত্রণ এবং নাগরিকদের সুস্থ জীবনযাপন নিশ্চিত করতে খাল-নালা পরিষ্কার রাখার কোনো বিকল্প নেই।

তিনি আরও জানান, সরকারের চলমান উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পর্যায়ক্রমে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে।

এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন এবং পরিষ্কার কার্যক্রমে অংশ নেন।

উল্লেখ্য, নগরীর পরিবেশ রক্ষা ও সৌন্দর্য বৃদ্ধি করতে নিয়মিত এ ধরনের কর্মসূচি গ্রহণ করা হলে তা টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সচেতন মহল।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]