মাদারীপুরে দুই গ্রুপের সংঘর্ষে ২০ বাড়িঘর ভাঙচুর

আপলোড সময় : ০৪-০৪-২০২৬ ১২:৪২:০১ অপরাহ্ন , আপডেট সময় : ০৪-০৪-২০২৬ ১২:৪২:০১ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
মাদারীপুরের সদর উপজেলার মস্তফাপুর এলাকায় শামসু সরদার ও হাবিব হাওলাদার গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০টি বসতবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুর হয়েছে এবং উভয় পক্ষের ৫ জন আহত হয়েছেন।

শুক্রবার (৩ এপ্রিল) সকাল ১০টার দিকে শুরু হওয়া সংঘর্ষ প্রায় তিন ঘণ্টা ধরে চলে। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও শতাধিক ককটেল বিস্ফোরণ ঘটে, যা এলাকায় আতঙ্ক ছড়িয়ে দেয়। অনেক মানুষ দোকানপাট বন্ধ করে নিরাপদ স্থানে আশ্রয় নেয়।

স্থানীয় সূত্রে জানা যায়, মস্তফাপুর বাসস্ট্যান্ড এলাকায় শামসু সরদার (ওরফে কোপা শামসু) ও হাবিব হাওলাদার গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সকালে শামসু সরদারের লোকজন হাওলাদার গ্রুপের ঢালী বংশের একটি বাড়িতে হামলা চালালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং পরবর্তীকালে তা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষ চলাকালে একাধিক বসতবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর করা হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানিয়েছেন, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

তিনি আরও জানান, সংঘর্ষে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ দিলে মামলা গ্রহণ করা হবে এবং দোষীদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করা হবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]