নবাবগঞ্জে রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন করলেন সমাজ কল্যাণমন্ত্রী

আপলোড সময় : ০৪-০৪-২০২৬ ১২:২৩:৪৬ অপরাহ্ন , আপডেট সময় : ০৪-০৪-২০২৬ ১২:২৩:৪৬ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
দিনাজপুরের নবাবগঞ্জে রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন করলেন মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

 
শনিবার (৪ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় উপজেলার পুটিমারা ইউনিয়নের চড়ারহাট থেকে নওদাপাড়া গ্রামীণ রাস্তার উদ্বোধন করেন। এ সময় জেলা বিএনপির সহসভাপতি আতিকুর রহমান রাজা পুটিমারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন তারেক, পুটিমারা ইউনিয়নের চেয়ারম্যান আলম মিয়া, উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক কবিরুল ইসলামসহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


উপজেলা প্রকৌশলী মোহাম্মদ হোসেন জানান, বৃহত্তর দিনাজপুর প্রকল্পের আওতায় ১ কোটি ৫ লাখ টাকায় ওই সড়কে ১ কিলোমিটার পাকাকরণ করা হচ্ছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]