মালয়েশিয়া থেকে ৩৪ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে জাহাজ

আপলোড সময় : ০৪-০৪-২০২৬ ১১:২৪:৩২ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৪-০৪-২০২৬ ১১:২৪:৩২ পূর্বাহ্ন

 

মালয়েশিয়া থেকে ৩৪ হাজার টন ডিজেল নিয়ে ‘শান গ্যাং ফা জিয়ান’ নামে একটি জাহাজ চট্টগ্রাম বন্দর-এ পৌঁছেছে। শুক্রবার দিবাগত রাতে চীনের পতাকাবাহী জাহাজটি বঙ্গোপসাগরের কুতুবদিয়া চ্যানেলে এসে নোঙর করে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়াত হামিম বিষয়টি নিশ্চিত করে জানান, জাহাজটি ২৯ মার্চ মালয়েশিয়া থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। এর স্থানীয় এজেন্ট হিসেবে কাজ করছে প্রাইড শিপিং লাইনস।

এর আগে একই দিন দুপুরে সিঙ্গাপুর থেকে ২৭ হাজার ৩০০ টন ডিজেল নিয়ে ‘ইয়ান জিং হে’ নামের আরেকটি জাহাজ পদ্মা অয়েলের ডলফিন জেটি-৬-এ ভিড়েছে। এই জাহাজটির স্থানীয় এজেন্টও প্রাইড শিপিং।

বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) জানিয়েছে, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির পর চট্টগ্রাম বন্দরে এটি ডিজেলবাহী দশম জাহাজ। জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে বিকল্প উৎস থেকে আমদানি জোরদার করা হয়েছে।

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com