তৈয়বুর রহমান (কালীগঞ্জ) গাজীপুরঃ
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের নরুন মসজিদ পাড়া যুব যুবসমাজ কর্তৃক আয়োজিত ক্রিকেট টূর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত।
শুক্রবার (০৩ এপ্রিল) বিকেলে উপজেলার নরুন দাখিল মাদরাসা মাঠে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- ইউপির সাবেক চেয়ারম্যান আ,ক,ম, মোফাজ্জল হোসেন।
খেলায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- গাজীপুর মহানগর জামায়াতের অর্থ সম্পাদক সাখাওয়াতে হোসাইন, গাজীপুর জজকোর্টের এপিপি এড. লুৎফর রহমান প্রধান, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন, নরুন বাজার ব্যবসায়ী আমিন উদ্দিন, মোতালিব আকন্দ
ফাইনাল খেলায় শফিক ক্রিকেট একাদশ আ.ন.ম মাসুদ ক্রিকেট একাদশ কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। পরে অতিথিরা চ্যাম্পিয়ন ও রানারআপ দলের খেলোয়ারদের হাতে পুরস্কার তুলে দেন।