ইরানের সঙ্গে সমঝোতার ফলে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল বেড়েছে

আপলোড সময় : ০৩-০৪-২০২৬ ০৩:১৯:৫১ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-০৪-২০২৬ ০৩:১৯:৫১ অপরাহ্ন

 

আন্তর্জাতিক ডেস্ক
৩ এপ্রিল ২০২৬

সামুদ্রিক গোয়েন্দা সংস্থা উইন্ডওয়ার্ড জানিয়েছে, সম্প্রতি গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে আগের তুলনায় বেশি জাহাজ চলাচল করছে। শুক্রবার (৩ এপ্রিল) সংস্থার তথ্যে দেখা যায়, গত বুধবার প্রণালি দিয়ে ১৬টি জাহাজ পার হয়েছে।

উইন্ডওয়ার্ড জানিয়েছে, এসব জাহাজ সবগুলোই ইরান-এর সঙ্গে সমঝোতা করে চলাচল করেছে। লারাক দ্বীপের রুট ব্যবহার করে তারা যাত্রা করেছে, যা নির্দেশ করছে আরও দেশ ইরানের সঙ্গে আলোচনার মাধ্যমে তাদের জাহাজ চালাচ্ছে। সামনের দিনগুলোতে এ সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।

তবে জাহাজের চলাচল বেড়লেও, সাধারণ সময়ের তুলনায় এটি অনেক কম। জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থা জানিয়েছে, যুদ্ধ শুরুর আগে ২৮ ফেব্রুয়ারি হরমুজ প্রণালি দিয়ে প্রায় ১৩০টি জাহাজ চলাচল করত।

ইরান জানিয়েছে, যুদ্ধ শুরুর পর তারা আলোচনা ও টোলের মাধ্যমে ‘ইরানের শত্রু ও তাদের মিত্রদের’ জাহাজ বাদ দিয়ে বিশ্বের সব দেশকে এই রুটে চলাচলের অনুমতি দিচ্ছে। হরমুজ প্রণালি বিশ্বের জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ; এখান দিয়ে উপসাগরীয় দেশগুলোর তেল ও গ্যাস এশিয়া ও অন্যান্য স্থানে রপ্তানি হয়।

সূত্র: আলজাজিরা

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]