সৌদি আরবে আন্তর্জাতিক সাংস্কৃতিক মেলা পরিদর্শনে নাহিদ ইসলাম

আপলোড সময় : ০৩-০৪-২০২৬ ০৩:০২:১০ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-০৪-২০২৬ ০৩:০২:১০ অপরাহ্ন

 

সৌদি আরবের মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়-এ আয়োজিত আন্তর্জাতিক সাংস্কৃতিক মেলায় বাংলাদেশ প্যাভেলিয়ন পরিদর্শন করেছেন নাহিদ ইসলাম।

শুক্রবার (৩ এপ্রিল) সকালে দলের পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে তিনি বাংলাদেশ প্যাভেলিয়নে গেলে সেখানে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। এ সময় প্যাভেলিয়নের পক্ষ থেকে তার হাতে একটি সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

প্যাভেলিয়ন পরিদর্শনের সময় নাহিদ ইসলাম শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের শিক্ষা ও জ্ঞান অর্জনে আরও সাফল্য কামনা করেন।

তিনি বর্তমানে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]