বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল

আপলোড সময় : ০৩-০৪-২০২৬ ১০:৫০:০৮ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৩-০৪-২০২৬ ১০:৫০:০৮ পূর্বাহ্ন

 

হরমুজ প্রণালির জটিলতা এড়াতে বাংলাদেশ বিকল্প রুটে সৌদি আরব থেকে এক লাখ মেট্রিক টন অপরিশোধিত তেল আমদানি করছে।

লোহিত সাগরের তীরবর্তী ইয়ানবু কমার্শিয়াল পোর্ট থেকে এই তেল সরাসরি জাহাজে করে চট্টগ্রাম-এর ইস্টার্ন রিফাইনারি-তে আনা হবে। আগামী ২০ এপ্রিল তেলবাহী জাহাজটি লোড হওয়ার কথা রয়েছে।

এদিকে ‘এমটি নরডিক পলুকস’ নামের একটি জাহাজে থাকা আরও এক লাখ মেট্রিক টন ক্রুড অয়েল বর্তমানে হরমুজ প্রণালী এলাকায় আটকে আছে। জাহাজটি রাস তানুরা বন্দর-এ অবস্থান করলেও ইরানের অনুমতি না পাওয়ায় বাংলাদেশে আসতে পারছে না।

বাংলাদেশ শিপিং করপোরেশন জানিয়েছে, এপ্রিলের ২০ তারিখে নতুন চালান লোড হওয়ার পর মে মাসের প্রথম সপ্তাহের মধ্যে দুই জাহাজ মিলিয়ে মোট দুই লাখ মেট্রিক টন তেল চট্টগ্রাম বন্দরে পৌঁছাতে পারে।

পরে এসব তেল পরিশোধন করে বাজারে সরবরাহ করা হবে। এতে দেশের চলমান জ্বালানি সংকট কিছুটা লাঘব হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com