জাতীয় গ্রিডে দৈনিক ১২০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ

আপলোড সময় : ০২-০৪-২০২৬ ০৮:০১:১৫ অপরাহ্ন , আপডেট সময় : ০২-০৪-২০২৬ ০৮:০১:১৫ অপরাহ্ন

 

দেশে গ্যাস সংকট মোকাবেলায় বিভিন্ন উদ্যোগের অংশ হিসেবে বর্তমানে জাতীয় গ্রিডে দৈনিক ১২০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

বৃহস্পতিবার (২ এপ্রিল) জাতীয় সংসদে এক প্রশ্নের লিখিত উত্তরে তিনি এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার।

মন্ত্রী জানান, দেশে গ্যাস সরবরাহ বাড়াতে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধান ও উত্তোলন কার্যক্রম চলমান রয়েছে। স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার আওতায় আগামী এক বছরে ১১৭টি কূপ খনন ও ওয়ার্কওভারের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, ২০২২ সাল থেকে এখন পর্যন্ত ২৫টি কূপ খনন ও সংস্কার কাজ সম্পন্ন হয়েছে। এর মাধ্যমে দৈনিক ২৪৩ মিলিয়ন ঘনফুট গ্যাসের সংস্থান নিশ্চিত করা সম্ভব হয়েছে, যার মধ্যে বর্তমানে ১২০ মিলিয়ন ঘনফুট জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।

এছাড়া স্থলভাগ ও সমুদ্রাঞ্চলে তেল-গ্যাস অনুসন্ধানের জন্য নতুন উৎপাদন-বণ্টন চুক্তির (পিএসসি) খসড়া অনুমোদনের প্রক্রিয়ায় রয়েছে বলে জানান মন্ত্রী।

ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে তিনি বলেন, চলমান কর্মসূচি সফলভাবে বাস্তবায়িত হলে অতিরিক্ত প্রায় ১৫৩৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]