সরকারি ৩১ শিল্পপ্রতিষ্ঠান লোকসানে: শিল্পমন্ত্রী

আপলোড সময় : ০২-০৪-২০২৬ ০৭:২৩:৪৩ অপরাহ্ন , আপডেট সময় : ০২-০৪-২০২৬ ০৭:২৩:৪৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
দেশের সরকারি মালিকানাধীন ৩১টি শিল্পপ্রতিষ্ঠান লোকসানে রয়েছে বলে জানিয়েছেন শিল্প মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির।

বৃহস্পতিবার (২ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানান তিনি। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে বিকেল সাড়ে ৩টায় সংসদের বৈঠক শুরু হলে প্রথমে প্রশ্নোত্তর অনুষ্ঠিত হয়।

এতে ঢাকা-১৮ আসনের এস এম জাহাঙ্গীরের এক প্রশ্নের জবাবে শিল্পমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির বলেছেন, ‘সরকারি মালিকানাধীন বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের (বিএসইসি) ৫টি, চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের (বিএসএফআইসি) ১৪টি এবং বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) ১২টি প্রতিষ্ঠান লোকসানি হিসেবে পরিচালিত হচ্ছে।

দিনাজপুর-৪ আসনের সংসদ সদস্য মো. আখতারুজ্জামান মিয়ার প্রশ্নের জবাবে শিল্পমন্ত্রী বলেন, ‘বর্তমানে দেশে ১৫টি চিনিকল রয়েছে। এর মধ্যে ৬টির মাড়াই স্থগিত রয়েছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]