অসচ্ছল শিক্ষার্থীকে ভর্তির অর্থ উপহার দিলেন ছাত্রদল নেতা

আপলোড সময় : ০২-০৪-২০২৬ ০৭:১৪:২০ অপরাহ্ন , আপডেট সময় : ০২-০৪-২০২৬ ০৭:১৪:২০ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
আর্থিক সংকটে মাস্টার্সে ভর্তি অনিশ্চয়তায় পড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক মেধাবী শিক্ষার্থীর ভর্তির অর্থ উপহার দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাবি শাখার সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক নাছির উদ্দিন শাওন। তিনি ওই শিক্ষার্থীর ভর্তিসংক্রান্ত সম্পূর্ণ ব্যয়ভার বহন করেছেন।


জানা গেছে, ওই শিক্ষার্থী বিজ্ঞান অনুষদভুক্ত একটি বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের মাস্টার্সের ছাত্রী। বৃহস্পতিবার ছিল তার ভর্তির শেষ দিন। তবে পারিবারিক অসচ্ছলতা ও আর্থিক সংকটের কারণে তিনি ভর্তি হতে পারছিলেন না।
 

বিষয়টি এক সিনিয়রের মাধ্যমে জানতে পেরে দ্রুত তার সঙ্গে যোগাযোগ করেন নাছির উদ্দিন শাওন। পরে সমস্যার বিস্তারিত জেনে তাৎক্ষণিকভাবে ভর্তি ও ফরম ফিলাপের প্রয়োজনীয় অর্থের ব্যবস্থা করে তা শিক্ষার্থীর হাতে তুলে দেন তিনি।
 

উপহারপ্রাপ্ত শিক্ষার্থী বলেন, “আমার পারিবারিক অসচ্ছলতার কারণে ভর্তি হতে পারছিলাম না। আজই ছিল শেষ দিন। পরে বাধ্য হয়ে এক সিনিয়র ভাইকে জানাই। তার মাধ্যমেই শাওন ভাই বিষয়টি জেনে দ্রুত ব্যবস্থা করেন।”
 

নাছির উদ্দিন শাওন বলেন, “একজন সাধারণ শিক্ষার্থীর সংকটে পাশে দাঁড়ানো কোনো কৃতিত্ব নয়, এটি আমার দায়িত্ব। আমি মেনে নিতে পারি না যে অর্থের অভাবে কারও শিক্ষাজীবন থেমে যাবে। ভবিষ্যতে আল্লাহ যদি সামর্থ্য দেন, তবে সরকারের সহযোগিতায় আর্থিকভাবে দুর্বল শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তিসহ বিভিন্ন সুযোগ বৃদ্ধির চেষ্টা করব।”
 

তিনি বলেন, পারস্পরিক সহযোগিতার মাধ্যমেই একটি শিক্ষার্থীবান্ধব ও মানবিক ক্যাম্পাস গড়ে তোলা সম্ভব।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]