কালিয়াকৈরে র‌্যাবের অভিযানে ৩০ কেজি গাঁজা জব্দ, আটক ১

আপলোড সময় : ০২-০৪-২০২৬ ০৩:২৫:৪৭ অপরাহ্ন , আপডেট সময় : ০২-০৪-২০২৬ ০৩:২৫:৪৭ অপরাহ্ন

 

গাজীপুরের কালিয়াকৈর এলাকায় অভিযান চালিয়ে ৩০ কেজি গাঁজা ও একটি গাড়িসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৪)।

আটক ব্যক্তির নাম মো. জুয়েল মিয়া (২৩)। বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে র‌্যাব-৪ এর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

র‌্যাব সূত্রে জানা যায়, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে একটি চেকপোস্ট বসানো হলে সন্দেহজনক একটি গাড়িকে থামার সংকেত দেওয়া হয়। তবে চালক সংকেত উপেক্ষা করে দ্রুত পালানোর চেষ্টা করেন। পরে র‌্যাব সদস্যরা ধাওয়া করে কালিয়াকৈর থানার একটি ফিলিং স্টেশনের সামনে গাড়িটি থামাতে সক্ষম হয়।

এরপর চালককে জিজ্ঞাসাবাদে অসংগতিপূর্ণ তথ্য পাওয়ায় গাড়িতে তল্লাশি চালানো হয়। তল্লাশির এক পর্যায়ে চালকের আসন ও পেছনের সিটের মাঝখান থেকে ১২টি পোটলায় রাখা ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য প্রায় ৭ লাখ ৫০ হাজার টাকা।

র‌্যাব জানায়, মাদক পরিবহনে ব্যবহৃত গাড়িটি জব্দ করা হয়েছে এবং আটক ব্যক্তিকে আইনের আওতায় আনা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে গাজীপুর, টাঙ্গাইল ও ঢাকার বিভিন্ন স্থানে সরবরাহ করতেন।

এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানানো হয়েছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]