​কেন্দুয়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উপলক্ষে প্রস্তুতি সভা

আপলোড সময় : ০২-০৪-২০২৬ ০১:২২:২৭ অপরাহ্ন , আপডেট সময় : ০২-০৪-২০২৬ ০১:২২:২৭ অপরাহ্ন

স্টাফ রিপোর্টারঃ

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ মিলনায়তন হলে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাতুল ইসলাম।

সভায় বক্তব্য দেন প্রাণিসম্পদ কর্মকর্তা মতিউর রহমান ও মহিলা বিষয়ক কর্মকর্তা রহিমা খাতুন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইউনুস আলী, সমবায় কর্মকর্তা কামরুজ্জামান চৌধুরী, কেন্দুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আব্দুল হাই এবং সাবেরুনেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোখলেছুর রহমান বাঙালি প্রমুখ।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]