কনটেন্ট ক্রিয়েটরদের মিলনমেলা নিয়ে বিতর্ক: আমন্ত্রণ না পেয়ে ক্ষোভ মুক্তা বেগমের

আপলোড সময় : ০২-০৪-২০২৬ ১১:২০:২১ পূর্বাহ্ন , আপডেট সময় : ০২-০৪-২০২৬ ১১:২০:২১ পূর্বাহ্ন


এস. এম. জালাল উদদীন, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: 

মৌলভীবাজার ও রাজনগরের কনটেন্ট ক্রিয়েটরদের উদ্যোগে আয়োজিত এক মিলনমেলাকে কেন্দ্র করে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। অনুষ্ঠানে আমন্ত্রণ না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় কনটেন্ট ক্রিয়েটর মুক্তা বেগম।

তিনি জানান, মৌলভীবাজারের প্রথম সারির কনটেন্ট ক্রিয়েটর হিসেবে দীর্ঘদিন কাজ করে এলেও তাকে এ আয়োজনের কোনো পর্যায়ে আমন্ত্রণ জানানো হয়নি। বিশেষ করে প্রধান বা বিশেষ অতিথি হিসেবে অন্তর্ভুক্ত না করায় তিনি বিষয়টিকে দুঃখজনক বলে উল্লেখ করেন।

মুক্তা বেগম দাবি করেন, তিনি মৌলভীবাজারে কনটেন্ট তৈরির ক্ষেত্রে পথিকৃৎদের একজন। তার মতে, স্থানীয় পর্যায়ে কনটেন্ট ক্রিয়েশনের শুরু থেকেই তিনি সক্রিয়ভাবে কাজ করে আসছেন। তবুও এমন একটি আয়োজনে তাকে উপেক্ষা করা হয়েছে, যা তাকে ব্যথিত করেছে।

এ প্রসঙ্গে তিনি বলেন, “যে দেশে গুণীর কদর নেই, সে দেশে গুণী জন্মায় না।”

এদিকে আয়োজকদের পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও নানা আলোচনা চলছে।

স্থানীয়দের মতে, এ ধরনের আয়োজনগুলোতে সকল সক্রিয় ও অভিজ্ঞ কনটেন্ট ক্রিয়েটরদের সম্পৃক্ত করা হলে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন ও সৃজনশীলতা আরও বিকশিত হবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]