নিজস্ব প্রতিবেদক
রাজধানীর ডেমরা এলাকায় ১৩০ পিস ইয়াবা ও ০১ বোতল দেশীয় মদসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১০। র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকবিরোধী অভিযান পরিচালনায় অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। মাদকদ্রব্যের ভয়াল ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষার লক্ষ্যে র্যাবের নিয়মিত অভিযানের অংশ হিসেবে গতকাল ৩১/০৩/২০২৬ তারিখ রাত অনুমান ১৯.৫০ ঘটিকার সময় র্যাব-১০ এর একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে মাদক উদ্ধার ও মাদক চক্রের ০২ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-১০, সদর কোম্পানীর একটি চৌকস আভিযানিক দল গতকাল ৩১/০৩/২০২৬ তারিখ রাত অনুমান ১৯.৫০ ঘটিকার সময় ঢাকা জেলার ডেমরা থানাধীন ডগাইর পূর্বপাড়া এলাকায় ১৩০ (একশত ত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেট, যার অবৈধ আনুমানিক বাজার মূল্য ৩৯,০০০/- (উনচল্লিশ হাজার) টাকা ও ০১ বোতল দেশীয় মদ, যার অবৈধ আনুমানিক বাজার মূল্য ৩,০০০/- (তিন হাজার) টাকাসহ ০২ (দুই) জন মাদক ব্যবসায়ীকে আটক করে। আটককৃত মাদক ব্যবসায়ীদ্বয়ের নাম ১। বাঁধন সরকার (২৩), পিতা- মৃত শ্রী লাল মোহন সরকার ও ২। *আব্দুর রহমান অন্তর (২২), পিতা- মোঃ মোশারফ হোসেন, উভয় সাং- ডগাইর, থানা- ডেমরা, ডিএমপি, ঢাকা বলে জানা যায়। এ সময় আসামিদের নিকট হতে মাদক ক্রয়-বিক্রয়ের নগদ ৭২,৪৪০/- (বাহাত্তর হাজার চারশত চল্লিশ) টাকা উদ্ধার করা হয়।
প্রকাশ থাকে যে, গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয় পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে ইয়াবা ও মদসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ডিএমপি, ঢাকার ডেমরাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। উদ্ধারকৃত মাদকসহ গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর লক্ষ্যে হস্তান্তর করা হয়েছে।
মাদক সমাজের সবচেয়ে ভয়াবহ বিষফোঁড়া। এটি আমাদের যুব সমাজকে ধ্বংস করছে, পরিবারে অস্থিরতা সৃষ্টি করছে এবং রাষ্ট্রীয় নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে। র্যাব দৃঢ়ভাবে বিশ্বাস করে, “মাদক নির্মূলে জিরো টলারেন্স” নীতির বাস্তবায়ন ছাড়া সমাজে শান্তি ও উন্নয়ন সম্ভব নয়। র্যাব-১০ মাদক নির্মূল অভিযানে সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতা নিয়ে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।