কাউখালীতে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মরহুম মনিবুর রহমানের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

আপলোড সময় : ০১-০৪-২০২৬ ০৩:১৫:৩৫ অপরাহ্ন , আপডেট সময় : ০১-০৪-২০২৬ ০৩:১৫:৩৫ অপরাহ্ন
 
কাউখালী প্রতিনিধি।
 
পিরোজপুরের কাউখালীতে মঙ্গলবার  বিকালে উপজেলা অফিসার্স ক্লাবের আয়োজনে, উপজেলা পরিষদের হলরুমে কাউখালী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মরহুম মনিবুর রহমানের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক উপজেলা প্রকৌশলী ইমতিয়াজ আহমেদ রাসেল, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার প্রদীপ কুমার হালদার, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ মাসুম মিয়া, উপজেলা সমাজসেবা অফিসার মতিউর রহমান, উপজেলা নির্বাচন অফিসার মোঃ আসলাম খান, উপজেলা পল্লী বিদ্যুতের ইনচার্জ মোঃ কামাল হোসেন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনের দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হান্নান।

অনুষ্ঠানের দোয়া মাহফিল পরিচালনা করেন, উপজেলা পরিষদের জামে মসজিদের ইমাম মাওলানা খলিলুর রহমান। উল্লেখ্য ১০ মার্চ কাউখালী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মনিবুর রহমান বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]