কয়রায় পৈত্রিক সম্পত্তি দখল নিতে হয়রানির প্রতিবাদে মানববন্ধন

আপলোড সময় : ০১-০৪-২০২৬ ০২:৫৪:৪৪ অপরাহ্ন , আপডেট সময় : ০১-০৪-২০২৬ ০২:৫৪:৪৪ অপরাহ্ন
 
কয়রা (খুলনা) প্রতিনিধি :
 
খুলনার কয়রা উপজেলার আমাদী ইউনিয়নের নাকশা গ্রামে পৈত্রিক সম্পত্তি দখল নিতে  হয়রানির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।  মঙ্গলবার বিকাল ৫ টায় কপোতাক্ষ নদীর পাশে নাকশার গ্রাম বাসীর আয়োজনে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ওই এলাকার শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন, আমাদী ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মোঃ হাবিবুল্লাহ সানা, আতিয়ার রহমান সানা,  রবিউল ইসলাম, ইসমাইল হোসেন, শফিকুল ইসলাম মোল্যা, আলমগীর সানা, আমেনা খাতুন, আয়েশা খাতুন প্রমুখ। 
 
 
মানববন্ধনে বক্তারা বলেন, নাকশা মৌজায় ৬ একর জমি বিআরএস হোসেন আলী মোল্লা, জবেদা খাতুন, মোসাল সানা গংদের নামীয় জমি কপোতাক্ষ নদী ভাংগনে চলে যায়। ইদানিং কপোতাক্ষ নদী চর পড়ে এবং সরকারী ভাবে নদী খনন করা হয়। বিআরএস প্রাপ্ত জমির ওয়ারেশগণ তাদের জমিতে ৬ একর জমির মাঝে চলাচলের রাস্তা নির্মাণ করলে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ও বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশিত হয় যে কপোতাক্ষ নদীর চর দখল নিয়ে করে নিচ্ছি আমরা ও কিছু ব্যক্তি বিভিন্ন দপ্তরে আমাদের নামে মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানি করছে। উক্ত জমিতে যেন মিথ্যা হয়রানির শিকার না হয় সেজন্য সংশ্লিষ্ট দপ্তরের  কাছে দাবী জানান তারা। 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]