​সেনাবাহিনীর জেসিও পদে নির্বাচিত, ইবি বিএনসিসির মহিউদ্দিন

আপলোড সময় : ০১-০৪-২০২৬ ১২:০৯:২৬ অপরাহ্ন , আপডেট সময় : ০১-০৪-২০২৬ ১২:০৯:২৬ অপরাহ্ন

ইবি প্রতিনিধি 

ইসলামী বিশ্ববিদ্যালয় লোকপ্রশাসন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী, বিএনসিসি সেনা প্লাটুনের ক্যাডেট কর্পোরাল মো. মহিউদ্দিন বাংলাদেশ সেনাবাহিনীতে জুনিয়র কমিশন্ড অফিসার (জেসিও), অর্থাৎ ওয়ারেন্ট অফিসার পদে চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন।

ইসলামী বিশ্ববিদ্যালয় বিএনসিসি সেনা প্লাটুনের প্লাটুন ইনচার্জ ক্যাডেট সার্জেন্ট মোসাদ্দেক হোসাইন এ তথ্য নিশ্চিত করে জানান, এই অর্জন শুধু মহিউদ্দিনের ব্যক্তিগত সফলতা নয়; এটি বিএনসিসি পরিবারের জন্যও একটি সম্মানজনক মাইলফলক। তিনি বলেন, তাঁর নিষ্ঠা, শৃঙ্খলা ও দেশপ্রেমই তাকে এই অবস্থানে পৌঁছে দিয়েছে। ইসলামী বিশ্ববিদ্যালয় বিএনসিসি পরিবারের পক্ষ থেকে তাঁর সর্বাত্মক মঙ্গল কামনা করা হয়।

মহিউদ্দিন জানান, আমি সর্বপ্রথম মহান আল্লাহর প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। ছোটবেলা থেকেই বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি তাঁর গভীর আগ্রহ ও শ্রদ্ধাবোধ ছিল। দেশের সার্বভৌমত্ব রক্ষা, শৃঙ্খলাবদ্ধ জীবনযাপন এবং মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করার মহান আদর্শ তাঁকে সবসময় অনুপ্রাণিত করেছে।

তিনি আরও জানান, ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর বিএনসিসিতে যোগদান এবং বিভিন্ন ক্যাম্পে অংশগ্রহণের মাধ্যমে সামরিক জীবনের প্রতি তাঁর আগ্রহ আরও বৃদ্ধি পায়। সামরিক অফিসার ও স্টাফদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা এবং মৌলিক প্রশিক্ষণ তাঁর লক্ষ্যকে আরও সুদৃঢ় করেছে।

মহিউদ্দিন বলেন, বিএনসিসি তাঁকে শৃঙ্খলা, নেতৃত্বগুণ ও দেশপ্রেমের যে শিক্ষা দিয়েছে, তা তাঁর ভবিষ্যৎ জীবনের প্রতিটি পদক্ষেপে পথপ্রদর্শক হিসেবে কাজ করবে। দেশের সেবায় নিজেকে নিয়োজিত করার এই সুযোগকে তিনি মহান দায়িত্ব ও গৌরব হিসেবে দেখছেন।

তিনি সকলের দোয়া কামনা করে বলেন, সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে তাঁর উপর অর্পিত দায়িত্ব পালন করতে চান এবং দেশের কল্যাণে নিজেকে উৎসর্গ করতে চান।

ইসলামী বিশ্ববিদ্যালয় বিএনসিসি পরিবার জানান, দেশের সেবায় তাঁর এই অঙ্গীকার অন্যান্য ক্যাডেটদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]