​তরমুজের ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিহত ১

আপলোড সময় : ৩১-০৩-২০২৬ ১১:২৯:৫৫ অপরাহ্ন , আপডেট সময় : ৩১-০৩-২০২৬ ১১:২৯:৫৫ অপরাহ্ন
গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি:

গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের লঞ্চঘাট এলাকায় আমখোলা শাখারিয়া সড়কে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশা যাত্রী কালা মিয়া হাওলাদারের ছেলে রিয়াজ (৪০) নামের এক ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হয়। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত ৮ টার দিকে। ঘাতক ট্রাকটির চালক ও হেল্পার পলাতক রয়েছে। ট্রাকটি স্থানীয় জনতা আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন। গলাচিপা থানার অফিসার ইন চার্জ মো জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ৮ টার দিকে গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের আমখোলা লঞ্চঘাটের কাছে আমখোলা শাখারিয়া সড়কে তরমুজবাহী একটি ট্রাকের সাথে অটোরিকশায় মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় অটোরিকশা যাত্রী উপজেলার আমখোলা ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের পশ্চিম কাজীকান্দার রিয়াজ  ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিহত হয়।  দুর্ঘটনার খবর পেয়ে গলাচিপা থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতের লাশ উদ্ধার করে এবং  ঘাতক ট্রাকটি জব্দ করে। 

এ প্রসঙ্গে গলাচিপা থানার অফিসার ইন চার্জ মো জিল্লুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতের লাশ উদ্ধার করে এবং ঘাতক ট্রাকটি উদ্ধারের প্রক্রিয়া চলছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]