​ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের দুর্দিনে এগিয়ে আসা ঈমানের দাবি -জহির উদ্দিন মুহাম্মদ বাবর

আপলোড সময় : ৩১-০৩-২০২৬ ০৩:১০:৩৩ অপরাহ্ন , আপডেট সময় : ৩১-০৩-২০২৬ ০৩:১০:৩৩ অপরাহ্ন


নিজস্ব প্রতিবেদক 

ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের দুর্দিনে এগিয়ে আসা ঈমানের দাবি তাই সমাজের যেকোনো মানুষের প্রয়োজনে জামায়াতে ইসলামী মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেয় উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগরী আমীর মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ বাবর বলেন, জামায়াতে ইসলামী সমাজের কল্যাণে মানবিক সহায়তা কার্যক্রমে কোনো দলমত, ধর্মবর্ণের বিবেচনা করে না। মানুষ হিসেবে সকল বঞ্চিত-শোষিত ও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে জামায়াতে ইসলামী ছিল, আছে এবং আগামীতেও থাকবে ইনশাআল্লাহ।

বরিশাল নগরীর কেন্দ্রীয় ঈদগাহ সংলগ্ন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৪টি পরিবার আগুনে পুড়ে যাওয়ার ঘটনায় মঙ্গলবার (৩১ মার্চ) সকালে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা প্রদানকালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনৈতিক ও সাংগঠনিক ৪ দফা কর্মসূচির অন্যতম একটি কর্মসূচি সমাজ সংস্কার ও সমাজসেবা। সমাজসেবার আওতায় জামায়াতে ইসলামী জাতীয় পর্যায় থেকে শুরু করে দেশের প্রত্যন্ত অঞ্চলের মেহনতি ও অসহায় মানুষের কল্যাণে মানবিক সহায়তা প্রদান করে আসছে।

ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে আর্থিক সহায়তা প্রদানকালে আরও উপস্থিত ছিলেন বরিশাল মহানগর জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মাহমুদ হোসেন দুলাল, মহানগরী এসিস্ট্যান্ট সেক্রেটারি ও কোতয়ালী দক্ষিন থানা আমির তারিকুল ইসলাম ৯ নং ওয়ার্ড সেক্রেটারি জাহাঙ্গীর হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]