ফুলবাড়ীর পেট্র্রোল পাম্প গুলোতে প্রশাসনের অভিযান।

আপলোড সময় : ৩০-০৩-২০২৬ ১১:৩৪:২৫ অপরাহ্ন , আপডেট সময় : ৩০-০৩-২০২৬ ১১:৩৪:২৫ অপরাহ্ন




মো. হারুন-উর-রশীদ, ফুলবাড়ী (দিনাজপুর)

অবৈধ্যভাবে জ্বালানী তেলের মুজদ নিয়ন্ত্রন ও বাজারে জ্বালানী তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে জেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমান অভিযান পরিচালনা করা হয়েছে।


সোমবার (৩০ মার্চ) সকালে দিনাজপুর ফুলবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সামিউল ইসলাম এ অভিযান পরিচালনা করেন। এসময় তিনি ফুলবাড়ী উপজেলার ৫টি পেট্রোল পাম্পের মজুদ তদারকিসহ পেট্রোল ও অক্টেন মজুদের হাউস গুলো পরিদর্শন করেন। এসময় ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ শাহ, ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মোঃ জাহাঙ্গীর আলম সরকার উপস্থিত ছিলেন। অভিযানে প্রাথমিকভাবে সকল পেট্রোল পাম্পের সাথে সংশ্লিষ্টদের শর্তক করা হয়।  
                                              
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সামিউল ইসলাম,বর্তমান প্রেক্ষাপটে কিছু সংখ্যক দুস্কৃতিকারী পেট্রোল, অক্টেন অন্যায়ভাবে মজুদ করার চেষ্টা করছে এবিষয়ে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন পুলিশ প্রশাসনকে সাথে নিয়ে অভিযান পরিচালনা করছি। বাজারে জ্বালানী তেলের সরবরাহ নিশ্চিত করতে আমাদের এই অভিযান অব্যহত থাকবে।
 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]