নিজস্ব প্রতিবেদক
র্যাব-৯ এর অভিযানে হবিগঞ্জ জেলার মাধবপুরের সুরমা চা বাগানে
চাঞ্চল্যকর নারী পর্যটক গণধর্ষণের মামলায় অভিযুক্ত ‘শাহিন মিয়া’
ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেফতার
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন
থেকেই বিভিন্ন ধরনের নৃশংস ও ঘৃণ্যতম অপরাধ বিশেষ করে মাদক উদ্ধার, হত্যা মামলা, সন্ত্রাসী,
চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার ও ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধীদের গ্রেফতারে
অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এছাড়াও যে কোন ধরনের সহিংসতা প্রতিরোধে র্যাবের
প্রতিটি সদস্য প্রতিজ্ঞাবদ্ধ হয়ে জনসাধারণের জন্য একটি নিরাপদ বাসযোগ্য সমাজ তথা দেশ
বিনির্মাণে নিরলস ভাবে কাজ করে যা”েছ।
ঘটনার বিবরণে জানা যায় যে, ভিকটিম ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানাধীন বারগড়িয়া
এলাকার বাসিন্দা। ভিকটিমের স্বামী প্রবাসে থাকেন। ভিকটিম ঘটনার দিন গত ২৩/০৩/২০২৬ খ্রি.
তারিখ আনুমানিক বিকাল ১৬.৩০ ঘটিকার সময় তার বন্ধু হোসেন মিয়ার সাথে সিএনজিযোগে
মাধবপুর থানাধীন শাহজাহানপুর ইউনিয়ন এলাকার সুরমা চা বাগানে ঘুরতে যায়। সুরমা চা
বাগানের ভিতরে অব¯’ান করার সময় আনুমানিক সন্ধ্যা ১৮.৩০ ঘটিকায় অজ্ঞাতনামা ০২ জন ব্যক্তি
তাদের হাতে থাকা লাঠি নিয়ে ভিকটিম ও তার বন্ধু হোসেন মিয়াকে ডাকাত বলে ধাওয়া করলে
হোসেন মিয়া ভিকটিমকে রেখে দৌড়ে পালিয়ে যায়।
পরবর্তীতে অজ্ঞাতনামা ০২ জন ব্যক্তি
ভিকটিমের মুখ চেপে ধরে সুরমা চা বাগানের গভীরে নির্জন ¯’ানে নিয়ে ভিকটিমের ই”ছার
বিরুদ্ধে জোরপূর্বক পর্যায়ক্রমে গণধর্ষণ করে এবং ভিকটিমের কানে থাকা স্বর্ণের দুল ছিনিয়ে
নিয়ে মেরে ফেলার হুমকি দিয়ে ঘটনা¯’ল থেকে বিবাদীরা চলে যায়। পরবর্তীতে ভিকটিম
কান্নাকাটি করতে থাকলে আশপাশের লোকজন এগিয়ে এসে ভিকটিমকে উদ্ধার করে। উক্ত ঘটনা
হবিগঞ্জ জেলাসহ সারাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যম, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায়
ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। উক্ত ঘটনায় ভিকটিম নিজে বাদী হয়ে হবিগঞ্জ জেলার মাধবপুর থানায়
একটি মামলা দায়ের করেন। এরই প্রেক্ষিতে আসামিদের আইনের আওতায় আনতে র্যাব-৯ এই ঘটনার
ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প,
হবিগঞ্জ এবং সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি যৌথ আভিযানিক দল অদ্য ২৮ মার্চ ২০২৬ খ্রি.
তারিখ আনুমানিক রাত ০৩.২৫ ঘটিকার সময় ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানাধীন পৌরসভা¯’
এলাকায় অভিযান পরিচালনা করে হবিগঞ্জ জেলার মাধবপুর থানার মামলা নং-৪৬, তারিখ- ২৪/০৩/২০২৬
খ্রি., ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০(সংশোধনী/২০২৫) এর ৭/৯(৩); তৎসহ ৩৯৪/৩৪
পেনাল কোড ১৮৬০; এর মূলে হবিগঞ্জ জেলার মাধবপুরের সুরমা চা বাগানে চাঞ্চল্যকর নারী পর্যটক
গণধর্ষণ মামলার এজাহারনামীয় ০২নং পলাতক আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারক...ত
আসামি- মোঃ শাহীন মিয়া (৩০), পিতা- মোঃ কালা মিয়া, সাং- পরমানন্দপুর, থানা- মাধবপুর,
জেলা- হবিগঞ্জ।
পরবর্তী আইনি ব্যব¯’া গ্রহণের লক্ষ্যে গ্রেফতারক...ত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর
করা হয়েছে। এছাড়াও দেশের আইন-শৃঙ্খলা পরি¯ি’তি স্বাভাবিক রাখতে র্যাব-৯ এর চলমান গোয়েন্দা
তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।