মিরপুরে দূর্বৃত্তদের গুলিতে আহত আওয়ামী লীগ নেতা

আপলোড সময় : ২৯-০৩-২০২৬ ১১:৫৯:১৭ অপরাহ্ন , আপডেট সময় : ২৯-০৩-২০২৬ ১১:৫৯:১৭ অপরাহ্ন
 
 
 
 
রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি :
 
কুষ্টিয়ার মিরপুরে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে ডেকে নিয়ে শফিকুল ইসলাম আজম (৫২) নামের এক ব্যাক্তিকে গুলি করেছে দূর্বৃত্তরা। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে কুষ্টিয়া  জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
 
রবিবার (২৯ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার সদরপুর ইউনিয়নের সদরপুর বাজারে এ গুলির ঘটনা ঘটে।
 
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দূর্বৃত্তদের ফেলে যাওয়া তিন রাউন্ড গুলি, ম্যাগজিন ও একটি মোটরসাইকেল জব্দ করেছে।
 
 
 
 
আহত শফিকুল ইসলাম উপজেলার আমলা ইউনিয়নের বিলআমলা গ্রামের মৃত আবুল মণ্ডলের ছেলে এবং আমলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
 
জানা গেছে, সন্ধ্যায় শফিকুল ইসলাম সদরপুর বাজারে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে ছিলেন। এ সময় কয়েকজন তাকে প্রতিষ্ঠান থেকে বাইরে ডেকে নেন। এর কিছুক্ষণ পরেই তাঁকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
 
 
এ বিষয়ে ২৫০ শয্যাবিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) হোসেন ইমাম জানান, তার ডান চোখ-বাম চোয়াল ও পেটের ওপরে গুলি করা হয়েছে। ধারণা করা হচ্ছে, পেটে লাগা গুলি ভেতরের রক্তনালিকে ইনজুরড করেছে। যার কারণে প্রচুর রক্তক্ষরণ হচ্ছে। অবস্থা আশঙ্কাজনক। তাঁকে ঢাকায় রেফার্ড করা হয়েছে।
 
এ বিষয়ে মিরপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মুহাম্মদ মাহমুদুল হক মজুমদার জানান, ঘটনার তদন্ত চলছে, ঘটনাস্থল থেকে তিন রাউন্ড গুলি ও ম্যাগজিন জব্দ করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]