​অবৈধ তেল মজুদে শ্রীমঙ্গলে অভিযান: দুই ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা

আপলোড সময় : ২৮-০৩-২০২৬ ০৮:৪৩:২২ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-০৩-২০২৬ ০৮:৪৩:২২ অপরাহ্ন

এস. এম. জালাল উদদীন, মৌলভীবাজার জেলা প্রতিনিধি:

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদ রাখার অভিযোগে দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় বিভিন্ন তেলের পাম্প ও ডিপোতেও তদারকি কার্যক্রম পরিচালনা করা হয় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে।

শুক্রবার (২৭ মার্চ) বিকেলে উপজেলার সাতগাঁও এলাকায় অভিযান চালিয়ে শান্ত সরকার ও সত্যজিৎ সরকার নামে দুই ব্যবসায়ীকে দোষী সাব্যস্ত করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুবিল্লাহ আকন। অভিযানে দুটি প্রতিষ্ঠানের মালিককে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়।

ম্যাজিস্ট্রেট মো. মুবিল্লাহ আকন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ওই দুই প্রতিষ্ঠানে অতিরিক্ত জ্বালানি তেল ও এলপিজি গ্যাস মজুদের প্রমাণ পাওয়া যায়। পরে অতিরিক্ত মজুদকৃত তেল ও গ্যাস জব্দ করে ফায়ার সার্ভিসের জিম্মায় রাখা হয়েছে।

তিনি আরও জানান, জনস্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]