সাইদুল ইসলাম, বালাগঞ্জ, সিলেট, ক্রাইম রিপোর্ট :
: সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর আওতায় নির্বাহী কমিটি গঠনের (২০২৬) উদ্দেশ্যে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
: সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর আওতায় নির্বাহী কমিটি গঠনের (২০২৬) উদ্দেশ্যে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ১লা মার্চ সিলেট গোটাটিকরস্থ সদর কার্যালয়ে প্রধান অতিথি ও সভাপতিত্ব করেন বাংলাদেশ বিদ্যুতায়ন বোর্ডের মনিটরিং পরিচালন (পূর্বাঞ্চাল) দপ্তরের উপ-পরিচালক (প্রশাসন) শাহাদাত হোসেন।
নির্বাহী কমিটি গঠনের প্রাক্কালে তিনি বলেন, বিদ্যুৎ ছাড়া আমাদের জীবন যাত্রা স্বাভাবিক রাখা খুবই কঠিন। এতে আমাদের আমাদের সবার সহযোগিতা থাকা দরকার। এসময় বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার জন্য তিনি সকলের প্রতি আহবান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি পরিচালক (প্রশাসন) মাহবুবুল হাসান।
এসময় বিভিন্ন এলাকার নির্বাচিত পরিচালকদের ভোটে নতুন বোর্ড গঠন করা হয়। এতে সভাপতি হিসেবে মোহাম্মদ মেন্দি মিয়া (বালাগঞ্জ), সহ সভাপতি মো. সহিদুল হাসান (জকিগঞ্জ ও বিয়ানীবাজার), সচিব এমএ মতিন (ওসমানীনগর) ও কোষাধ্যক্ষ মনিকাঞ্চন চৌধুরী’কে (বিশ্বনাথ) নির্বাচিত হয়েছেন।এসময় উপস্থিত ছিলেন, সিলেট পল্লি বিদ্যুৎ বোর্ডের জিএম আব্দুর রশিদ, এজিএম এম এস পলাশ মালাকার সহ প্রমুখ।