কাউখালীতে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ

আপলোড সময় : ২৭-০৩-২০২৬ ১১:০১:১১ অপরাহ্ন , আপডেট সময় : ২৭-০৩-২০২৬ ১১:০১:১১ অপরাহ্ন
 
কাউখালী প্রতিনিধি। 
 
পিরোজপুরে কাউখালীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে, বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যার পরে উপজেলা পরিষদ চত্বরে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কাউখালী  উপজেলা বিএনপির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবির, উপজেলা নির্বাহী অফিসারের সহধর্মিনী, নাহিদা সুলতানা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হান্নান, আইসিটি অফিসার মেহেদী হাসান। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা শিল্প কলা একাডেমির সদস্য বিশিষ্ট সাংস্কৃতির ব্যক্তিত্ব এডভোকেট কমল কৃষ্ণ মুখার্জি, সুব্রত রায়, মনির হোসেন, মাইনুল হোসেন। উপজেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা অংশগ্রহণ করেন।অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা বৃন্দ সহ সকল শ্রেণী পেশার মানুষ  অনুষ্ঠান উপভোগ করেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]