মেহেদী রাকিব
মনপুরা (ভোলা) প্রতিনিধি.
ভোলার মনপুরায় ফিসিংবোটে মিয়ানমারের পাচারের সময় নিত্যপ্রয়োজনীয় সামগ্রী ও কোমালপানীয় সহ ১ পাচারকারীকে আটক করে কোস্টগার্ডের সদস্যরা।
বৃহস্পতিবার দুপুর ১ টায় মনপুরা কোস্টগার্ডের কন্টিজেন্ট কর্মকর্তা মোঃ নুরনবী বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোর রাত ৪ টার দিকে মনপুরার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের সূর্যমুখী ঘাটের সাহাবুদ্দিনের ফিসিংবোটে অভিযান পরিচালনা করা হয়।
অভিযান শেষে ওই বোট থেকে ৪৩২০ পিচ্ কোমালপানীয় ( টাইগার ও স্প্রাইট), ৯ ব্যারেল ডিজেল ও ৫০ কেজি চাল সহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় সামগ্রী জব্দ করা হয়। এই সময় ফিসিংবোটসহ একজনকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তি হলেন, সাহাবুদ্দিন মাঝির ট্রলারে থাকা ইঞ্জিনমেস্ত্রী হারুন। তিনি উপজেলার উত্তরসাকুচিয়া ইউনিয়নের উত্তর সাকুচিয়া গ্রামের বাসিন্দা।
এই ব্যাপারে মনপুরা কোস্টগার্ডের কন্টিজেন্ট কমান্ডার মোঃ নুরননবী জানান, জব্দকৃত মালামাল, পাচারে ব্যবহৃত ফিসিংবোট ও আটককৃত ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলমান রয়েছে।
এই ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফরিদ উদ্দিন ভূইয়া জানান, ঘটনার বিষয় অবগত আছেন, আইনি প্রক্রিয়া চলছে।
ক্যাপসন ঃ পিক-১.২.৩.৪
মনপুরা থেকে মিয়ানমারে পাচারের সময় নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বোঝাই বোটসহ আটক একজন।
মেহেদী রাকিব
মনপুরা (ভোলা) প্রতিনিধি
তাং- ২৬/০৩/২০২৬ ইং