মোঃ আবদুল্লাহ বুড়িচং প্রতিনিধি।।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বুড়িচং উপজেলা শাখা।
দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. কবির হোসেনের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে বুড়িচং উপজেলা পরিষদ প্রাঙ্গণে অবস্থিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
এছাড়া দিবসটির তাৎপর্য তুলে ধরে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা মহান স্বাধীনতা দিবসের গুরুত্ব তুলে ধরেন এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. কবির হোসেন, সহ-সভাপতি আবদুর রহিম, যুগ্ম সম্পাদক এ কে এম সাইফুল ইসলাম টিপু, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির বাবুল, উপজেলা কৃষকদলের সভাপতি মো. সাদেকুর রহমান, শ্রমিক দলের সভাপতি সানা উল্লা মোল্লা, সাধারণ সম্পাদক আবুল কাশেম, যুবদলের আহ্বায়ক জাবেদ কাওছার সবুজ, সদস্য সচিব দেলোয়ার হোসেন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. নজরুল ইসলাম ভূঁইয়া, সদস্য সচিব আব্দুল আলিম, উপজেলা বি.আর.ডি.বি চেয়ারম্যান কবির হোসেন, উপজেলা ছাত্রদলের আহ্ববায়ক স্বপন আহমেদ পাখি ।
এ সময় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষক দল ও শ্রমিক দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।