​ঠাকুরগাঁওয়ে নদী খনন প্রকল্প বাস্তবায়নে মতবিনিময়

আপলোড সময় : ২৫-০৩-২০২৬ ১১:০৬:১৩ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-০৩-২০২৬ ১১:০৬:১৩ অপরাহ্ন

রুবেল ইসলাম ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রামদাড়া নদী খনন প্রকল্প বাস্তবায়নে অংশীজনদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

আজ (২৫ মার্চ) বুধবার বিকেলে পানি উন্নয়ণ বোর্ডের উদ্যোগে জেলা শহরের সত্যপীর ব্রীজ সংলগ্ন ঈদগাঁ মাঠে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এর আগে ৫ সদস্য বিশিষ্ট্য একটি দল রামদাড়া নদীর পরিদর্শ করেন। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ¯’ানীয়দের মতামত শেষে সদস্য দলের প্রধান ঢাকা¯’ পানি উন্নয়ণ বোর্ডের ডিজাইন সার্কেল ৬ এর তত্ববধায়ক প্রকৌশলী উম্মে মাহফুজা হক, ঠাকুরগাঁও পানি উন্নয়ণ বোর্ডের তত্বাবধায়ক প্রকৌশলী ক...ষ্ণকমল চন্দ্র সরকার, নির্বাহী প্রকৌশলী আতিকুর রহমান বলেন, নদীর জমি সনাক্ত করে ডিজাইন অনুযায়ী প্রকল্প বাস্তবায়ন করা হবে।

এ নদীর মোট দৈঘ্য ২৩.৫৫ কিঃ মিঃ। প্রকল্পটি বাস্তবায়ন হলে নদীর গতি পথ ফিরে পাওয়ার পাশাপাশি পরিবেশের ভারসাম্য ফিরে পাবে।

এ আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপ¯ি’ত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরিফ সহ ¯’ানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]