পাবনায় দুদক পরিচালকের বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন

আপলোড সময় : ২৫-০৩-২০২৬ ০৮:৪৬:৫০ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-০৩-২০২৬ ০৮:৪৬:৫০ অপরাহ্ন
 
(সুমন মন্ডল পাবনা প্রতিনিধি ) 

দুর্নীতি দমন কমিশন-দুদকের পরিচালক হিসেবে কর্মরত পাবনা সাঁথিয়ার ছোট পাথাইলহাটের আবুল হাসনাত নামের এক পুলিশ কর্মকর্তা ও তার সহযোগীদের বিরুদ্ধে এলাকায় আধিপত্য বিস্তার, জমি দখল, চাঁদাবাজি, অত্যাচার-নির্যাতন ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।
 
বুধবার (২৫ মার্চ) দুপুরে পাবনার সাঁথিয়া উপজেলার নাগ ডেমরা ইউনিয়নের ছোট পাথাইলহাট এলাকায় এই মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। মানববন্ধনে এলাকার কয়েকশ নারী ও পুরুষ বিভিন্ন প্ল্যাকার্ড ব্যানার নিয়ে অংশগ্রহণ করেন।
 
অভিযুক্ত আবুল হাসনাত ছোট পাথাইলহাট এলাকার অ্যাডভোকেট শামসুল হক নান্নুর ছেলে। বর্তমানে দুর্নীতি দমন কমিশন-দুদকের পরিচালক (পুলিশ সুপার হিসেবে পদোন্নতিপ্রাপ্ত) হিসেবে কর্মরত।
 
মানববন্ধনে এলাকাবাসী অভিযোগ করে বলেন, আবুল হাসনাত একজন ভূয়া মুক্তিযোদ্ধার ছেলে। সে পুলিশ কর্মকর্তা এবং আওয়ামী লীগ নেতার ছেলে হওয়ায় আওয়ামী লীগের আমলের ১৭ বছরে দলীয় প্রভাবে এলাকার আধিপত্য বিস্তার, জমি দখল, চাঁদাবাজি, অত্যাচার নির্যাতন ও সন্ত্রাসী কর্মকাণ্ডের এলাকাবাসী অতিষ্ট। গত ১৭ বছরে এলাকায় তাদের ভয়ে বিএনপি-জামায়াতের লোকজন ঘরছাড়া ছিল। এমন কোনো নির্যাতন-অত্যাচার নেই যা তারা করেনি। এলাকাবাসী অতিষ্ট।
 
এবিষয়ে অভিযুক্ত দুদক কর্মকর্তা আবুল হাসনাত বলেন, কি নিয়ে আমার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ হলো আমি জানি। কিছুদিন আগে জমি নিয়ে মারামারি হয়েছে, এই জন্য হয়তো (মানববন্ধন) হয়েছে। জমির বিষয়ে মামলা-মোকদ্দমা আছে। কাগজপত্র দেখে যাদের কাগজপত্র ঠিক আছে তারাই জমি পাবে। কিন্তু আমার বিরুদ্ধে অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]